ভূমিহীন উদ্বাস্তুদের নিঃশর্তে পাট্টা দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন
দি নিউজ লায়নঃ ভূমিহীন উদ্বাস্তুদের নিঃশর্তে পাট্টা তুলে দিল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। বৃহস্পতিবার বালুরঘাট বালুছায়া সভাকক্ষে একটি অনুষ্ঠানের মাধ্যমে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় ভূমিহীন উদ্বাস্তুদের হাতে পাট্টা তুলে দেওয়া হয়। এদিন উদ্বাস্তুদের হাতে নিঃশর্ত সত্ত্বের দলিল প্রদান করেন জেলাশাসক নিখিল নির্মল, ম্যাকেন্টোস বার্ন এর চেয়ারম্যান শংকর চক্রবর্তী, অতিরিক্ত জেলা শাসক (এল,আর) রঞ্জন কুমার দাস, মহকুমা শাসক বিশ্বরঞ্জন মুখার্জি, বালুরঘাট পৌরসভার চেয়ারপার্সন হরিপদ সাহা সহ অন্যান্য আধিকারিক।
ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন প্রান্তে অন্ততপক্ষে একান্নটি উদ্বাস্তু কলোনি রয়েছে। সেখানে বসবাসকারী মানুষের সংখ্যা অন্ততপক্ষে দুই হাজারেরও বেশি। রাজ্য সরকারের গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই সমস্ত উদ্বাস্তুদের বসবাসকারী জমিতে তাদের নিঃশর্ত পাট্টা দেওয়া হবে। সেই মতো কাজও শুরু হয়েছে জেলায়। বিগত এক বছরে জেলার বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্বাস্তু কলোনির গুলোতে ৯১৬ বেশি পরিবারকে পাট্টা দেওয়া হয়ে গেছে। বাকি যাদের পাট্টা এখনও দেওয়া হয়নি সেই প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে কাজ শুরু করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলা শাসক চত্তরে বালুছায়া ভবনে এইরকম ৪১ জন উদ্বাস্তুকে নিঃশর্ত পাট্টা প্রদান করা হলো। দীর্ঘদিন ধরে বসবাস করলেও নিজের জমির উপর এতদিন অধিকার ছিল না এই মানুষগুলির। এর মধ্যেই পাট্টা বিলি করা হবে বালুরঘাট সুকান্ত কলোনি, বাইচা কলোনি, আদর্শ কলোনি, পূর্ব হালদার কলোনি, হিলির নোয়াপাড়া কলোনি এবং গঙ্গারামপুরের সামার কলোনির মোট ১৬৩ জন কে পাট্ট দেওয়া হবে।
এদিন বালুরঘাট সুকান্ত কলোনি ও পতিরাম বাহিচা কলোনির ৪১ জন পাট্টা হাতে পেয়ে খুশি। এডিএম ( এলআর) রঞ্জন কুমার দাস জানান, উদ্বাস্তু ত্রাণ ও পুনর্বাসন দপ্তর থেকে এদিন বালুরঘাট ব্লকের সুকান্ত কলোনী, বাগিচা কলোনি সহ কিছু কলোনির উদ্বাস্তু মানুষদের হাতে পাট্টা তুলে দেয়া হলো। এরপর বাকিদের কলোনিতে গিয়েই পাট্টা দিয়ে দেওয়া হবে। জেলায় মোট ৫১টি কলোনির ২৪৯২ জন কে পাট্টা দেওয়ার পরিকল্পনা চলছে। এই দফায় পাট্টা দেওয়ার কাজ প্রায় শেষের দিকে।

Post a Comment