হাঁড়িতে ভরে পুরুলিয়ায় কচ্ছপ পাচারের চেষ্টা, আগাম খবর পেয়ে রুখল পুলিশ ও বনদফতর - The News Lion

হাঁড়িতে ভরে পুরুলিয়ায় কচ্ছপ পাচারের চেষ্টা, আগাম খবর পেয়ে রুখল পুলিশ ও বনদফতর

 


দি নিউজ লায়নঃ    বিরল প্রজাতির কচ্ছপ পাচারের ছক বানচাল করে পাচার রুখলো বনদপ্তর।একটি পূর্ণবয়স্ক কচ্ছপ উদ্ধার হয়েছে। শনিবার সন্ধ্যায় বনদপ্তরের কাছে গোপন সূত্রে খবর আসে একটি জল ভর্তি হাঁড়িতে করে কচ্ছপ পাচার করা হচ্ছে। সঙ্গে সঙ্গে সেখানে হানা দেয় বনদপ্তরের একটি দল। বনদপ্তর ঘটনাস্থলে পৌছাতেই পুরুলিয়ার বাঘমুন্ডির অযোধ্যা মোড়ের কাছে একটি জল ভর্তি হাঁড়ি রেখে পালিয়ে যায় পাচারকারীরা। তারপরেই হাঁড়ির ভিতর থেকে একটি পূর্ণ বয়স্ক কচ্ছপ উদ্ধার করে রেঞ্জ কার্যালয়ে নিয়ে আসা হয়। 


তবে এই কচ্ছপ কে কোথায় পাচার করা হচ্ছিল বা কোথা থেকে ধরে নিয়ে আসা হয়ে তা জানতে পারেনি বনদপ্তর। পুরুলিয়ার আযোধ্যা পাহাড় এলাকায় জলা জমির পাশে প্রচুর ছোট ছোট সেচ কুয়ো রয়েছে। সেই কুয়োতে একাধিক  কচ্ছপ পাওয়া যায় বলে বনদপ্তরের প্রাথমিক অনুমান। তবে এবার কচ্ছপ পাচারে নাম জড়াচ্ছে পুরুলিয়ার। শনিবার পুরুলিয়ার বিভিন্ন এলাকায় ঘুরে দেখেন রাজ্যের বন বিভাগের প্রধান মুখ্যবনপাল (সাধারণ) রবিকান্ত সিনহা। 


 বন্যপ্রাণ সংরক্ষণ শ্রেণীতে এক নম্বরে রয়েছে কচ্ছপ। বাঘমুন্ডি বনাঞ্চলের আধিকারিক আলমগীর হক  বলেন, " খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই সেখানে হানা দেয় বনদপ্তরের একটি দল। একটি জলভর্তি হাড়ি  থেকে ওই পূর্ণবয়স্ক কচ্ছপটিকে উদ্ধার করা হয়েছেl ওই কচ্ছপটিকে পাচার করা হচ্ছিলl

তবে চিকিৎসার পর কচ্ছপটিকে একটি জঙ্গলের জলাধারে ছেড়ে দেওয়া হয়েছে বলে বনদপ্তর সুত্রে জানাগিয়েছে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.