স্ত্রীর প্রেমিককে পরিকল্পনা করে খুন, পারিশ্রমিক হিসেবে দুই সুপারি কিলারকে আইফোন
দি নিউজ লায়নঃ স্ত্রীর প্রেমিককে পরিকল্পনা করে খুন। পারিশ্রমিক হিসেবে দুই সুপারি কিলারকে আইফোন। রামপুরহাটে ডেলিভারি বয়ের রহস্যমৃত্যুতে চাঞ্চল্যকর তথ্য সামনে এলো। দুর্ঘটনা নয় খুন করা হয়েছে ওই ব্যক্তিকে তদন্তে এমনই মনে করছে পুলিশ প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে এক গৃহবধূ সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন ঐ ব্যক্তি যে কারণে তাকে খুন করা হয়।
ময়নাতদন্তের পর পুলিশ জানায় এটি নিছক দুর্ঘটনা নয় এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড মৃতদেহ টি ময়নাতদন্তের পর পুলিশ জানায় এটি নিছক দুর্ঘটনা বা আত্মহত্যার ঘটনা নয় পরিকল্পনা করে খুন করা হয়েছে। রামপুরহাট থানার পুলিশ সূত্রে জানা যায়, মৃত ব্যক্তির নাম জাকির হোসেন ( ৩২)। বাড়ি রামপুরহাটে । নিহতের পরিবারের দাবী, ই-কমার্স কোম্পানিতে ডেলিভারি বয়ের কাজ করতো সে। গত ২২ শে জানুয়ারি মোবাইল ডেলিভারি আছে বলে বাড়ি থেকে বের হয়। ২৩ তারিখ বাড়ি ফিরে না আসায় রামপুর থানায় একটি মিসিং ডায়েরি করা হয়।
২৮ শে জানুয়ারি ঝাড়খণ্ডের একটি পরিত্যক্ত পাথর খাদান থেকে নিখোঁজের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তের পর পুলিশ মনে করছে মাথার পেছনে তিনটি গুলি করে যুবককে খুন করা হয়েছে । দুর্ঘটনা দেখানোর জন্য কোন উঁচু জায়গা থেকে মৃতদেহ দিকে ছুড়ে ফেলা হয়েছে। এরপর রামপুরহাট থানার পুলিশ খুনের তদন্ত শুরু করে গত 29 শে জানুয়ারি মুরারই থানার চাতরা থেকে শৌভিক দও নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে।
পুলিশের দাবি জিজ্ঞাসাবাদে সৌভিক জানিয়েছে, খুনের সাথে যুক্ত অন্য দুই অভিযুক্তের একজনের স্ত্রীর সাথে এই জাকির হোসেনের বিবাহ-বহির্ভূত সম্পর্ক গড়ে উঠেছিল, এই ঘটনা জানাজানি হওয়ার পর এই চরম সিদ্ধান্ত নেয় খুনের অভিযুক্ত মাস্টারমাইন্ড। রীতিমতো ছক কষে দুটো আইফোন অর্ডার করে শৌভিক দও। যুবক খুনে সহযোগীদের পারিশ্রমিক ছিলো আইফোন দুটো। যদিও খুনের সাথে যুক্ত বাকি তিন মূল অভিযুক্ত এখোনো পলাতক। তাদের খোঁজে ইতিমধ্যে পুলিশি অভিযান শুরু হয়েছে ।

Post a Comment