উত্তরের ৯ বিশিষ্ট ব্যাক্তিত্ব পেতে চলেছেন বঙ্গরত্ন সম্মান
দি নিউজ লায়নঃ উত্তরবঙ্গের আট জেলার সেরা কৃতিত্ব অর্জনকারী নয়জন বিশেষ ব্যক্তিত্বের হাতে বঙ্গরত্ন সম্মান তুলে দেবেন ১লা ফেব্রুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গের আট জেলার সেরা কৃতিত্ব অর্জনকারী ব্যক্তিত্বের হাতে বঙ্গরত্ন সম্মান তুলে দেওয়া হবে এদিন শিলিগুড়ি বাঘাযতীন পার্ক ময়দানে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ থেকে।এদিন চূড়ান্ত ব্যস্ত শিলিউলের মাঝে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফর এসে প্রতিবারের মতো উদ্বোধন করবেনশিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের।
বিগত বর্ষের চিরাচরিত প্রথা মেনেই দার্জিলিং জেলার সমতল ও পাহাড় থেকে দুজনকে এই পুরস্কার দেওয়া হবে। দার্জিলিং জেলার পাহাড় থেকে সমাজসেবী রঙ্গু সৌরিয়া ও সমতলের শিলিগুড়ির স্বনামধন্য একসময়ের লন্ডন,আয়ারল্যান্ড ও প্লাজগো, তিন রয়্যাল কলেজের এফআরসিপি মেম্বার চিকিৎসক ডাঃ শেখর চক্রবর্তীরকে বঙ্গরত্নে সম্মানিত করা হবে। জলপাইগুড়ি জেলা থেকে এই পুরস্কার পেতে চলেছেন রাজা রাউত পরিবেশবিদ ও সমাজকর্মী, কালম্পঙ থেকে বাংলার শ্রেষ্ঠ সম্মান বঙ্গরত্ন খেতাবে ভূষিত হচ্ছেন নাট্যকার সিকে শ্রেষ্ঠা। আলিপুরদুয়ারের আদিবাদী কৃষ্টি সংস্কৃতির লেখক প্রমোদ নাথ,কোচবিহারের প্রথমসারির ইংরেজি দৈনিকের সাংবাদিক মইনুদ্দিন চিস্তি,উত্তরদিনাজপুরের বিশিষ্ট অধ্যাপক পার্থ কুমার সেনকে বঙ্গরত্নে ভূষিত করছেন মুখ্যমন্ত্রী।
একইসঙ্গে দক্ষিণ দিনাজপুর থেকে দীর্ঘ সময় ধরে আদিবাসীদের শ্রেণীর মানুষের উন্নয়ন ও অগ্রসরের জন্য কাজ করে চলছেন তপন কুমার চক্রবর্তী তাকে এবারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজ হাতে বঙ্গরত্ন পুরষ্কার তুলে দেবেন। মালদা প্রখ্যাত নাট্যকার পরিমল ত্রিবেদীকেও এবারে এই বিশেষ সম্মানে ভূষিত করা হবে। বাংলার কৃতিত্বতের অধিকারি সকল বিশিষ্ট ব্যক্তিত্বদের সকলকে নিজে হাতে গৌরবান্বিত এই সেরার সম্মান স্বরূপ শংসাপত্র ও স্মারক তুলে দেবেন মুখ্যমন্ত্রী।

Post a Comment