পুরুলিয়ার সুরুলিয়া মিনি জুতে জন্ম হল এক সম্বর শাবকের
দি নিউজ লায়নঃ বছর ঘুরতে না ঘুরতেই পুরুলিয়ার সুরুলিয়া মিনি জুতে জন্ম হল এক সম্বর শাবকের। শীতের মরসুমে ফুটফুটে সম্বর শাবককে দেখতে ভীড় জমছে মিনি জুতে। তবে পুরুষ না মাদি শাবকের জন্ম হয়েছে তা এখন জানায়নি জু কর্তৃপক্ষ। মা সম্বর ও শাবককে নজর দারিতে রাখছে জু কর্তৃপক্ষ।
জানা গিয়েছে, 2019 সালের ডিসেম্বরে ঝাড়খণ্ডের রাঁচির মৃগ বিহার থেকে ট্রাকে করে তিনটি সম্বর পুরুলিযা সুরুলিয়া মিনি জুতে নিয়ে আসা হয়। তাদের মধ্য একটি পুরুষ ও দুটি মাদি সম্বর ছিল। নতুন পরিবেশে দিব্যি মানিয়ে নিয়েছিল তারা। বছর ঘুরতেই একটি মাদি সম্বরের জন্ম দিল। শাবকের জন্ম হওয়ার এখন আরও ভিড় বাড়ছে পর্যটকদের।
পুরুলিয়া সুরুলিয়া মিনি জুতে দায়িত্ব প্রাপ্ত রেঞ্জ আধিকারিক নলিনী কান্ত মাহাতো বলেন, আমরা শাবকের কাছকাছি জেতেই পারছি না। তার মা তেড়ে আসছে। তাই এখনো নামকরণও হয়নি। মা ও শাবকের উপরে নজর রাখা হচ্ছে। তবে শীতে জাতে মা ও শাবকের কোন কষ্ট না হয় তার জন্য তাদের আশ্রই স্থলে প্রচুর খড় কুটো দেওয়া হয়েছে। নতুন সম্বর শাবককে ঘিরে চিড়িয়াখানায় এখন খুশির আমেজ।

Post a Comment