কড়া প্রহরায় দক্ষিণবঙ্গের সব জেলায় পৌঁছল করোনার টিকা
দি নিউজ লায়নঃ নিশ্ছিদ্র নিরাপত্তায় দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় পৌঁছে গেল করোনার ভ্যাকসিন। বুধবার বেলা দেড়টা নাগাদ বিশেষ যানে কড়া নিরাপত্তায় এই ভ্যাকসিন নিয়ে আসা হয় বাঁকুড়ায়। স্বাস্থ্য দফতর সূত্রে জানা গেছে প্রাথমিক ভাবে বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই স্বাস্থ্য জেলার জন্য মোট ২৫ হাজার ডোজ ভ্যাকসিন আনা হয়েছে বাঁকুড়ায়। বাঁকুড়ায় আনার পর বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুটি পৃথক স্বাস্থ্য জেলার জন্য বিশেষ ভাবে নির্মীত ওয়াক ইন কুলারে সংরক্ষণ করা হবে ভ্যাকসিনগুলিকে। পরে জেলার দুই স্বাস্থ্য জেলা মিলিয়ে মোট ৪৪ টি কোল্ড চেন পয়েন্টে পৌঁছানো হবে ভ্যাকসিন। সেখান থেকে প্রথম পর্যায়ে দুই স্বাস্থ্য জেলা মিলিয়ে মোট ১৫ টি পয়েন্ট থেকে টীকাকরন শুরু হবে।
পর্যায়ক্রমে টীকাকরণ কেন্দ্র বৃদ্ধি করে ৯৪ টি করা হবে। বাঁকুড়ার মূখ্য স্বাস্থ্য আধিকারিক শ্যামল সোরেন জানিয়েছেন, জেলায় নির্দিষ্ট করে রাখা টীকাকরণ কেন্দ্রগুলি থেকে প্রথম পর্যায়ে জেলার স্বাস্থ্য কর্মীদের টীকাকরণ শুরু হবে। আগামী ১৬ জানুয়ারি থেকে বাঁকুড়া জেলায় এই টীকাকরণ শুরু করা হবে। অন্যদিকে বৃহস্পতিবার সকালে করোনার টিকা পৌঁছয় পশ্চিম মেদিনীপুর জেলায়। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে মোট 49 হাজার করোনা ভ্যাকসিন এসে পৌঁছেছে। 45 টি কোল্ড চেন পয়েন্টে মোট 11 টি ফ্রিজারে এই ভ্যাকসিন গুলি সংরক্ষণ করা হবে। প্রতিটি গোল্ড চেইন পয়েন্টে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। হাওড়া জেলার ১৫টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে। যার মধ্যে উলুবেড়িয়া মহকুমার ১০টি কেন্দ্র থেকে এই ভ্যাকসিন দেওয়া হবে।
জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাঃ ভবানী দাস জানান জেলায় ২৮ হাজার ৫০০ ভ্যাকসিন পৌঁছেছে। বুধবার থেকেই প্রতিটি ব্লকে ভ্যাকসিন পাঠানোর কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবারের মধ্যে সমস্ত ব্লকে ভ্যাকসিন পৌছে যাবে। জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক জানান দ্বিতীয় ডোজ মজুত রেখে প্রথম পর্যায়ে ১৪ হাজার মানুষকে প্রথম ডোজ দেওয়া হবে। বর্ধমানে প্রথমদিন জেলার ১৩ টি কেন্দ্রে ভ্যাক্সিন দেওয়া হবে।আজই বর্ধমানে এসে পৌছায় কোভিড ভ্যাক্সিন। মুখ্য স্বাস্থ্য আধিকারিক প্রণব রায় জানান, জেলায় মোট ৩১ হাজার ৫০০ জন স্বাস্থ্যকর্মী রয়েছেন। তাদেরই প্রথম ভ্যাকসিন দেওয়া হবে। পুরুলিয়ায় প্রথম পর্যায়18000 ভ্যাকসিন এসেছেl দুই পর্যায়ে এই ভ্যাকসিন দেওয়া হবে। প্রথম পর্যায় প্রদান করা হবে 9000 স্বাস্থ্যকর্মীকে এই ভ্যাকসিন প্রদান করা হবে।

Post a Comment