বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ১৯ এর ভ্যাকসিনের ট্রায়াল এর ড্রাই রান করা হল - The News Lion

বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ১৯ এর ভ্যাকসিনের ট্রায়াল এর ড্রাই রান করা হল

 


দি নিউজ লায়নঃ   দিনহাটার বামনহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে কোভিড ১৯ এর ভ্যাকসিনের ট্রায়াল এর ড্রাই রান করা হল। জানা গেছে দিনহাটা ২ নম্বর ব্লকের বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্রের পঁচিশ জন স্বাস্থ্যকর্মীকে ভ্যাকসিনের ট্রায়াল ড্রাই রান দেওয়া হয়।


উপস্থিত ছিলেন ব্লক মেডিক্যাল হেলথ অফিসার কেশব চন্দ্র রায়। এছাড়াও পরিদর্শনে আসেন দিনহাটা ২ নং ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক জয়ন্ত দত্ত, দিনহাটা ২ নং ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক মধুরিমা চক্রবর্তী প্রথমে কাউন্টারে ভেরিফিকেশন হয়, এরপর দ্বিতীয় কক্ষে নিয়ে যাওয়ার পর অ্যাপের মাধ্যমে ভেরিফিকেশন করে ভ্যাকসিনেশন ট্রায়াল দেওয়া হয়। অবশেষে তৃতীয় কক্ষে নিয়ে যাওয়া হয় এবং ৩০ মিনিট অভসারভেশন এ রাখা হয়। এভাবেই এদিন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ট্রায়াল ড্রাই রান করা হয়।


সম্ভাব্য আগামী ১৬ ই জানুয়ারি থেকে ভ্যাকসিন প্রদান শুরু হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.