শ্রমিক মেলায় ৫৩ জন শ্রমিকের হাতে পেনশন সার্টিফিকেট - The News Lion

শ্রমিক মেলায় ৫৩ জন শ্রমিকের হাতে পেনশন সার্টিফিকেট

 


দি নিউজ লায়নঃ    বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় কিভাবে শ্রমিকরা সুযোগ পেতে পারেন সেই সব তথ্য ও পরিসংখ্যান শ্রমিকদের কাছে তুলে ধরতে এবং রাজ্য সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা তাদের কাছে পৌঁছে দিতে দুই দিনের মেলা শুরু হল উলুবেড়িয়ায়। মঙ্গলবার বিকেলে উলুবেড়িয়া ২ নং ব্লকের রাজাপুরের বানিবন ইউনাইটেড ইটভাটা সংলগ্ন মাঠে পশ্চিমবঙ্গ সরকারের শ্রমদপ্তরের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন শ্রমদপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাক্তার নির্মল মাজি।


 অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিধায়ক পুলক রায়, বিধায়ক ইদ্রিস আলি, হাওড়া জেলা পরিষদের সহকারি সভাধিপতি অজয় ভট্টাচার্য, উলুবেড়িয়া ২ নং ব্লকের বিডিও অতনু দাস, উলুবেড়িয়া ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ ইলিয়াস সহ অন্যান্যরা। এদিনের এই মেলা থেকে ২৪ জন নির্মাণ শ্রমিক এবং ২৯ জন পরিবহন শ্রমিকের হাতে পেনশন সার্টিফিকেট তুলে দেওয়া হয় ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.