সুযোগ পেলে আমিও স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ নেবো- দিলীপ ঘোষ - The News Lion

সুযোগ পেলে আমিও স্বাস্থ্য সাথী কার্ডের সুযোগ নেবো- দিলীপ ঘোষ

 


দি নিউজ লায়নঃ  আমি স্বাস্থ্য সাথীর কার্ড এর বিরোধিতা করছি না। দিদিমণি যেভাবে মানুষকে ধোঁকা দিচ্ছে তার বিরোধিতা করছি। সুযোগ পেলে আমিও নেবো। স্বাস্থ্য সাথী নিয়ে এমনই মন্তব্য করলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।  তার পরিবারের লোকেদের স্বাস্থ্য সাথীর কার্ড নেওয়া প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি স্বাস্থ্য সাথীর কার্ডের বিরোধিতা করছি না। স্বাস্থ্য  সাথী নিয়ে রাজ্য সরকার যে প্রতারণা করছে তার বিরোধিতা করছি। সুযোগ পেলে আমিও নেবো।স্বাস্থ্য সাথীর কার্ড পেলেন অথচ সুযোগ পেলেন না, তাহলে স্বাস্থ্য সাথীর কার্ড মাথায় নিয়ে শুয়ে থাকলে কি জ্বর কমবে। 


হাওড়ার ধামিসা এলাকায় এক দলীয় সভায় এমনই মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তিনি বলেন সরকারের বাজেট ১২ কোটি টাকা। আর ১০ কোটি মানুষের ৫ শতাংশ মানুষের স্বাস্থ্য সাথীর কার্ডের টাকা দিতে গেলে পঞ্চাশ হাজার কোটি টাকা লাগবে। এই চার মাস রয়েছে সেই চার মাসেও যদি স্বাস্থ্য সাথী কার্ডের টাকা দিতে হয় তাতেও সরকারের লাগবে সাড়ে ১২ হাজার কোটি টাকা। কিন্তু সরকারের বাজেট ১২ হাজার কোটি টাকা। তাই স্বাস্থ্য সাথীর টাকা পেয়ে সুবিধা না পেলে কার্ড মাথায় দিয়ে শুয়ে থাকলে কি জ্বর ভালো হবে।           


          এর পাশাপাশি তিনি আব্বাস সিদ্দিকী ও মিমের দল করা নিয়ে তিনি বলেন, আব্বাস সিদ্দিকী ও ওইসির দল করার অধিকার রয়েছে। ওআইসির দল করলে দিদির এত টেনশন কেন? ওয়াইসির দল করা শুনে দিদিমনির খাওয়া-দাওয়া উঠে গেছে। মিম তাদের মত পার্টি করতে পারে। আপনি যদি মুসলমানদের জন্য কাজ করে থাকেন তাহলে তারা এমনি ভোট দেবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.