ঢাক-ঢোল-কাঁসর-ঘন্টা বাজিয়ে শবযাত্রা - The News Lion

ঢাক-ঢোল-কাঁসর-ঘন্টা বাজিয়ে শবযাত্রা

 


দি নিউজ লায়নঃ      ঢাক-ঢোল-কাঁসর-ঘন্টা বাজিয়ে শবযাত্রা হল পূর্ব মেদিনীপুর জেলার সৈকত শহর দিঘায়! আশ্চর্য জনক এই শবযাত্রাকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। জানা গেছে মৃতার নাম মাহেশ্বরী চন্দ।দিঘা  থানা এলাকার দক্ষিণ শিমুলিয়া গ্রামের বাসিন্দা মাহেশ্বরী দেবীর বয়স ১২০ বছর ! শবযাত্রীদের সুত্রে জানা গেছে এই বৃদ্ধার ৫৬ জন নাতি সহ পরিবারের সদস্য সংখ্যাও ১২০ জন ।তাঁদের বেশীর ভাগেরাই ঠাকুমার সৎকার যাত্রায় যোগ দিয়েছিলেন।


প্রয়াত এই বৃদ্ধার এক নাতি সুনীল চন্দ  বলেন,তাঁদের ঠাকুমা এই বয়সেও  প্রাণ চঞ্চল ছিলেন।তিনি বলতেন তাঁর  মৃত্যুতে আমরা যেন  দুঃখে ভেঙ্গে না পড়ি।আনন্দের সাথে যেন তাঁকে আমরা শেষ বিদায় জানাই।এই নাতি আরো বলেন সৈকত শহর দিঘার বুকে এত বেশি  বয়স্কের  মানুষ ও এতো বড় পরিবার আর নেই ।


এতো বয়স্ক মানুষের প্রয়ানের ঘটনাও এই প্রথম।তাই আমরা ঠাকুমার শ্মশান যাত্রা  অভিনব উপায়ে  করছি।তাঁর নির্দেশ মত দু:খে নয় বরং আনন্দ সহকারে সেই শবযাত্রা করা হয়েছে।হিন্দু ধর্মের রীতি মেনে খই,খুচরো পয়সার সাথে রাস্তায়  ছড়ানো হল ফুল  ও আবীর।ফাটানো হল আতসবাজি। ঢাক-ঢোল-কাঁসর-ঘন্টার সাথে ব্যণ্ড সহ উদাম নৃত্য সহকারে  এই অভিনব পদ্ধতিতে  শব যাত্রা করা হয়েছে। যা দেখে হতবাক সৈকত শহর দিঘার মানুষেরা

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.