চারিদিকে বার্ড ফ্লু আতংকের মধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে অয়ানথ্রাক্স আতংক ছড়িয়েছে - The News Lion

চারিদিকে বার্ড ফ্লু আতংকের মধ্যেই বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে অয়ানথ্রাক্স আতংক ছড়িয়েছে

 


দি নিউজ লায়নঃ   চারিদিকে বার্ড ফ্লু আতংক ছড়িয়েছে। এরই মধ্যে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে অয়ানথ্রাক্স আতংক ছড়িয়েছে। শনিবার বক্সা ব্যাঘ্র প্রকল্পের পূর্ব দমনপুর রেঞ্জে একটি পুর্ন বয়স্ক স্ত্রী হাতির মৃত্যু হয়েছে। বনদফতরের চিকিতসকদের আশংকা অয়ানথ্রাক্সের কারনেই এই হাতির মৃত্যু হয়েছে।


  আর সেই কারনেই মৃত হাতির ময়নাতদন্ত এখনই করছে না বনদফতর। মৃত হাতির রক্তের নমুনা কলকাতায় ল্যাবে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে রিপোর্ট আসার পরেই মৃত হাতির ময়নাতদন্ত করা হবে বলে জানিয়েছে বক্সা ব্যাঘ্র প্রকল্প কতৃপক্ষ। জানা গিয়ে পূর্ব দমনপুর রেঞ্জে মৃত হাতির শরীরে অয়ানথ্রাক্স আক্রান্ত হওয়ার উপস্বর্গ পাওয়া গেছে।


 বক্সা ব্যাঘ্র প্রকল্পের ক্ষেত্র অধিকর্তা শুভংকর সেনগুপ্ত বলেন, " আমরা মৃত হাতির নমুনা পরীক্ষার জন্য পাঠিয়েছি। রিপোর্ট না আসা পর্যন্ত আমরা মৃত হাতির ময়না তদন্ত করব না। রিপোর্ট এলেই বোঝা যাবে অয়ানথ্রাক্সের কারনে এই হাতির মৃত্যু হয়েছে কি না।"

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.