তৃণমূল পঞ্চায়েত প্রধানের ওপর বোমাবাজি - The News Lion

তৃণমূল পঞ্চায়েত প্রধানের ওপর বোমাবাজি

 


দি নিউজ লায়নঃ      শনিবার রাতে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা এলাকার নাককাটি গাছ গ্রাম পঞ্চায়েতের দ্বিপর পার এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠল বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় দুইজনকে কোচবিহার মহারাজা নৃপেন্দ্র নারায়ন মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।বাকি আরও চারজনকে তুফানগঞ্জ মহাকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। 


অভিযোগ বোমাবাজির কারণে এই সকল কর্মীরা আহত হয়েছেন। বলা বাহুল্য, কিছুদিন আগে এলাকায় তৃণমূলের বিরাট জনসভা হয়। এই জনসভায় কর্মীদের উপস্থিতি দেখে চিন্তায় পড়ে ছিল বিজেপি বলে দাবি স্থানীয় নেতৃত্ব দের। এরপর এই দফায় দফায় সংঘর্ষ বাধে। আহত তৃণমূল কর্মী সাবির হোসেন ও আমিনুল হক জানান,পঞ্চায়েতের বাড়িতে একটি ঘরোয়া বৈঠক হচ্ছিল। 


বৈঠক শেষে তারা এলাকায় একটি মিছিল করে, সেই মিছিল চলাকালীন অতর্কিত আক্রমণ হয় তাদের ওপর। ব্যাপক বোমাবাজি চলে। আহতদের কথায় যারা আক্রমণ করেছিল তারা সকলেই বিজেপি কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে তুফানগঞ্জ থানার পুলিশ। বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের আহ্বায়ক উৎপল দাস পুরো ঘটনা অস্বীকার করে বলেন, যে ঘটনাটি ঘটেছে সেটা তৃণমূলের গোষ্ঠী কোন্দল এর ফলে হয়েছে। বিজেপির কোন যোগ নেই

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.