দুধের শিশুকে লেভেল ক্রসিং এ নামিয়ে দিয়ে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছেন মা - The News Lion

দুধের শিশুকে লেভেল ক্রসিং এ নামিয়ে দিয়ে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছেন মা

 


দি নিউজ লায়ন ;     দুধের শিশুকে লেভেল ক্রসিং এ নামিয়ে দিয়ে ভিড়ের মধ্যে মিশে যাচ্ছেন মা।দ্রুত পা চালিয়ে বাচ্ছার চোখের আড়াল হওয়াই উদ্দেশ্য।এমন দৃশ্য চোখের সামনে দেখে চুপ থাকতে পারেননি বাজারের লোকজন।তারাই হইচই শুরু করেন।পাশেই সোনারপুর থানায় সেই খবর যায়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে দুধের শিশুকে রেললাইন থেকে উদ্ধার করে এবং মাকে খুঁজে বার করে।নিজের কোলের সন্তানকে কেন রেললাইনে ফেলে মা পালাচ্ছিলেন সেই প্রশ্নও করে পুলিশ।জিঞ্জাসাবাদে পুলিশ জানতে পারে ওই মহিলা মানসিক ভারসাম্যহীন।পরিবারের সঙ্গে কথা বলে মা ও শিশু সন্তানকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা হয়।সোমবার ঘটনাটি ঘটে সোনারপুর থানার কাছে।


 


উদ্ধার হওয়া শিশু কন্যার নাম সুমনা দাস।ছোট্ট সুমানার বাবা মোহন দাস ও মা আশা দাস থাকেন গোচরন স্টেশনের কাছে দেওয়ানগঞ্জে।এদিন সকালে বাড়ি থেকেই শিশু কন্যাকে কোলে নিয়ে বের হন জয়া।গোচরন থেকে ট্রেনে করে সোজা সোনারপুরে চলে আসেন।তারপর কোলে বাচ্ছা নিয়ে এদিক ওদিক ঘুরতে থাকেন উদভ্রান্তের মত।খানিক পরে তিনি লেভেল ক্রসিং এ মেয়েকে নামিয়ে সোনারপুর বাজারের দিকে চলে যান।পুলিশ সেই খবর পেয়ে মা মেয়ে দুজনকে উদ্ধার করে আশার বাড়ি ও বাপের বাড়ির লোকেদের খবর দেন।ভোজেরহাট থেকে তাঁর মা ও দিদা থানায় গেলে পুলিশ তাঁদের হাতে দুজনকে তুলে দেন।পুলিশের এই মানবিক উদ্যোগে খুশি এলাকার বাসিন্দারা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.