রাতে অন্ধকারে রামমন্দিরের পোস্টার ছেঁড়ায় প্রতিবাদ যুব তৃণমূলে, রাজনৈতিক সৌজন্যতার প্রমান দিলো তৃনমূল - The News Lion

রাতে অন্ধকারে রামমন্দিরের পোস্টার ছেঁড়ায় প্রতিবাদ যুব তৃণমূলে, রাজনৈতিক সৌজন্যতার প্রমান দিলো তৃনমূল

 


দি নিউজ লায়নঃ      রাতের অন্ধকারে রামমন্দিরের পোস্টার ছেঁড়ায় প্রতিবাদে রুখে দাঁড়ালো যুব তৃণমূল। অন্য রাজনৈতিক দলের অপমান করতে শেখাননি নেত্রী। তাই বিজেপির রামমন্দিরের পোস্টার ছেড়ায় মদ্যপ দুষ্কৃতীকে রাজনৈতিক সৌজন্যতার প্রমান দিয়ে পুলিশের হাতে তুলে দিলো শিলিগুড়ি যুব তৃনমূল সদস্যরা। 


জানা গিয়েছে রবিবার রাতে শিলিগুড়ি পুরনিগমের ৪৭নাম্বার ওয়ার্ডে বিজেপির প্রচারে লাগানো রামমন্দিরের একটি পোস্টারের সঙ্গে টানা হেচড়ে ছেড়ার চেষ্টা করতে লাগেন মদ্যপ এক যুবক। তা দেখতে পেয়ে ছুটে আসেন যুব তৃণমূলের কর্মীরা। এরপরই তারা এসে ওই দুস্কৃতিকে ধরে প্রধাননগর থানার পুলিশের হাতে তুলে দেন। যুব তৃণমূলের সদস্যরা জানান আমাদের নেত্রী সব রাজনৈতিক দলকেই সম্মান দিয়েই রাজনীতি করতে শিখিয়েছেন। তাই আমাদের এইভাবে কোনো রাজনৈতিক দলের পোস্টার ছেড়া এই কাজ সঠিক বলে মনে হয়নি। তার প্রতিবাদ করে আইনের দ্বারস্থ হই আমরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.