কাঁঠালিয়াতে বেআইনি আঠা তৈরির কারখানা চালানোর অভিযোগে আটক মালিক সহ তিন জন
দি নিউজ লায়নঃ ভাঙড়ের কাঁঠালিয়াতে কোন রকম সূরক্ষা বিধি ছাড়াই চলছিল বেআইনি আঠা তৈরির কারখানা। সোমবার অভিযান চালিয়ে সেই কারখানা বন্ধ করল পুলিশ।ঘটনাস্থল থেকে কারখানার মালিক সহ তিন জনকে আটক করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে ভাঙড়ের কাঁঠালিয়াতে।পুলিশ সূত্রে খবর, কাঁঠালিয়াতে পাড়ার মধ্যে একটি ঘুপচি ঘরে ওই কারখানা চলছিল কয়েক বছর ধরে।
যেখানে সলভিন, চিনা রাসায়নিক সহ বেশ কিছু দাহ্য পদার্থ মজুত করা ছিল।একই জায়গায় ঘুপচি ঘরে গাদাগাদি করে ওই রাসায়নিক মজুত থাকার ফলে যে কোন সময় বড় ধরনের বিপদের আশঙ্কা ছিল।গোটা পারাতেই সেই ঘটনায় আগুন লেগে যেতে পারে।এমন আশঙ্কা থেকেই সোমবার কাঁঠালিয়ার ওই কারখানায় হানা দেয় পুলিশ।কি ভাবে দীর্ঘদিন এই কারখানা চলছিল তা নিয়ে প্রশ্ন তোলেন এলাকাবাসী।স্থানীয়দের বক্তব্য পুলিশের একাংশের সঙ্গে যোগাযোগ রেখে মাসোহারা দিয়েই ঘিঞ্জি এলাকায় সূরক্ষা বিধি ছাড়া এই কারখানা চলছিল দীর্ঘদিন।

Post a Comment