পুকুর থেকে রহস্যজনকভাবে আলো বেরোনোর ঘটনায় চাঞ্চল্য
দি নিউজ লায়নঃ পুকুর থেকে রহস্যজনকভাবে আলো বেরোনোর ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পূর্ব মেদিনীপুরের কাঁথিতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে , কাঁথি দেশপ্রাণ ব্লক এর সরদা অঞ্চলের হিনচি গ্রামের বিমল ভট্টাচার্যের বাড়ির পুকুরে জলের ভেতর আশ্চর্য আলো বেরোতে দেখা গিয়েছে। ঘটনার সূত্রপাত রবিবার বিকেলে। স্থানীয় বাসিন্দারা আচমকাই দেখেন পুকুর থেকে উজ্জ্বল আলো বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে খবর রটে যায় আশপাশের গ্রামগুলোতে। সোমবার সকালে আলো সেভাবে বোঝা না গেলেও বিকেল হতেই ফের আলোর সন্ধান মিলেছে।
এলাকায় রীতিমত ভিড় করেছেন বহু মানুষ। পরিস্থিতি সামাল দিতে খবর দেয়া হয়েছে পুলিশে। স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে রহস্যজনক আলো বেরোচ্ছে বলে খবর পাওয়া গিয়েছে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অতিরিক্ত উত্তেজনাবশত কেউ যাতে পুকুরে নেমে না পরে তার জন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে বিশেষজ্ঞদের খবর দেয়া হচ্ছে পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে রাসায়নিক কোন বিক্রিয়া ছেড়েই এই ঘটনা ঘটছে যদিও গোটা ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে একই সঙ্গে পাল্লা দিয়ে ছড়াচ্ছে গুজব।

Post a Comment