বিদেশে পাচারের আগে পুলিশি তৎপরতায় উদ্ধার বীরভূমের মহিলা
দি নিউজ লায়নঃ বিদেশে পাচার হওয়ার আগে গুজরাট থেকে এক মহিলাকে উদ্ধার করল বীরভূমের মারগ্রাম থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মুর্শিদাবাদের রাণীনগর থানার এক মহিলার সঙ্গে ফেসবুকে পরিচয় হয় বীরভূমের মারগ্রাম থানার বস গ্রামের বাসিন্দা এক মহিলার। পরিচয়ের পরেই দ্বিতীয় মহিলা তার বান্ধবীকে জানায় তার কাজের দরকার। এরপর রানীনগরের মেয়েটি জানায় গুজরাট এলে তার জন্য ভাল কাজের ব্যবস্থা করে দেবে।
বান্ধবীর কথা বিশ্বাস করে চলতি মাসের 2 তারিখ ট্রেনে করে গুজরাট রওনা দেয় বীরভূমের বাসিন্দা মহিলা। একদিন পর মেয়েটির বাবা দিব্যেন্দু শেখর দালাল অপহরনের অভিযোগ করে মাড়গ্রাম থানায়। অভিযোগ পেয়ে দ্রুত তদন্তে নামে মারগ্রাম থানার পুলিশ। মেয়েটির মোবাইল টাওয়ার থেকে জানতে পারা যায় গুজারাটের সানন্দ এলাকায় মেয়েটিকে রাখা হয়েছে।
বীরভূমের পুলিশ সুপার শ্যাম সিং জানিয়েছেন, মেয়েটিকে উদ্ধার করার জন্য মারগ্রাম থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জীর নেতৃত্বে একটি টিম গঠন করে গুজরাটে পাঠানো হয়।সানন্দ থেকে সোমবার মেয়েটিকে উদ্ধার করে নিয়ে আসা হয়। মঙ্গলবার মেয়েটি কে আদালতে তোলা হলে বিচারক জানায় যেহেতু মেয়েটি সাবালিকা তাই তাকে পরিবারের হাতে ফেরত দেবার নির্দেশ দেওয়া হয়েছে। মেয়েটির বাবা দিব্যেন্দু শেখর জানিয়েছেন পুলিশের তৎপরতা জন্য তিনি তার মেয়েকে পুনারয় সুস্থ ভাবে ফিরে পেলেন। ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের পুলিশ মন্ত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রীকে।

Post a Comment