নদিয়ায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল সেন - The News Lion

নদিয়ায় মুখ্যমন্ত্রীর সভাস্থল পরিদর্শনে মন্ত্রী ইন্দ্রনীল সেন

 


দি নিউজ লায়নঃ      সোমবার নদীয়ার জনসভা করবেন মুখ্যমন্ত্রী। রবিবার দুপুরে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন। তাঁর সঙ্গে ছিলেন নদীয়ায় তৃণমূলের  সভাপতি সংসদ মহুয়া মৈত্র, জেলা পরিষদের সহ সভাপতি দীপক বসু সহ স্থানীয় নেতৃবৃন্দ। মন্ত্রী ইন্দ্রনীল সেন সভা স্থল মঞ্চ ঘুরে দেখেন ।


এবং স্থানীয় নেতৃত্বদের সাথে আলোচনা করেন । তিনি  সভাস্থল দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে জনমুখী বিভিন্ন প্রকল্প  বাস্তবায়িত হয়েছে। রাজ্যের প্রতিটি মানুষের দুয়ারে সরকার পৌঁছে গিয়েছে। 


এর মধ্যে কেউ কেউ নিলর্জ্জভাবে রাজ্য সরকারের বিরুদ্ধে কুৎসা করছে মুখ্যমন্ত্রীকে ব্যক্তিগত আক্রমণ করছেন সোমবার নদীয়ার সভা মঞ্চ থেকে এই সব কিছুর জবাব দেবেন মুখ্যমন্ত্রী বিধানসভা ভোটে কিভাবে নেতাকর্মীরা তৃণমূল স্তরে কাজ করবেন প্রতিটি মানুষের কাছে পৌঁছে যাবেন তার রূপরেখা স্থির করে দেবেন মমতা। লক্ষাধিক মানুষের জনসমাগম হবে সোমবারের সমাবেশে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.