বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত চন্দ্রকোনা - The News Lion

বিজেপির গোষ্ঠী দ্বন্দ্বে উত্তপ্ত চন্দ্রকোনা

 


দি নিউজ লায়নঃ      যখন বাংলা দখলের স্বপ্ন দেখছে বিজেপি। 200 আসনে জয়লাভ করবে বলে জোর গলায় ঘোষণা করেছে বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তখন পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানা এলাকায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করল। বিজেপির ক্ষীরপাই মন্ডল কমিটির সভাপতি সুশান্ত মন্ডল এর বিরুদ্ধে দলীয় কর্মীকে মারধর করার অভিযোগ উঠল।


 মণ্ডল সভাপতি সুশান্ত মন্ডল এর বিরুদ্ধে  অভিযোগ তিনি দলের এক কর্মীকে মারধর করার  পাশাপাশি ওই কর্মীকে খুন করার হুমকি দেওয়ার। ঘটনাটি ঘটে শনিবার রাতে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা টাউন থানার মনোহরপুর অঞ্চলের  কামার গেড়া গ্রামে ।বিজেপির গোষ্ঠীর ঘটনায় উত্তপ্ত হয়ে উঠেছে ওই গ্রাম। বিজেপির মন্ডল সভাপতি ওই গ্রামের এক বিজেপি কর্মীর ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ। 


আহত বিজেপিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি তাকে খুন করে হুমকি দিয়েছেন মন্ডল সভাপতি বলে অভিযোগ। যার ফলে বিধানসভা নির্বাচনের আগে চন্দ্রকোনায় বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব তীব্র আকার ধারণ করেছে।  চন্দ্রকোনা টাউন থানায় বিজেপির মণ্ডল সভাপতি সুশান্ত মণ্ডল এর বিরুদ্ধে চন্দ্রকোনা  টাউন থানায় আহত বিজেপি কর্মী অভিযোগ করেছে।পুলিশ অভিযোগ পাওয়ার পর ওই ঘটনার তদন্ত শুরু করেছে। তবে অভিযুক্ত বিজেপির মন্ডল সভাপতি সুশান্ত মন্ডল বলেন তার বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। 


তবে বিজেপিকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক গোপাল সাহা বলেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিভিন্ন কুৎসা করে বেড়াচ্ছে বিজেপি। কিন্তু নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব এমন আকার ধারণ করেছে যাতে মানুষ বিজেপিতে থাকতে চাইছে না। তাই এখন থেকেই বিজেপি নেতারা নিজেদের দলীয় কর্মীকে খুন করার  হুমকি দিতে দ্বিধা করছে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.