স্বাস্থ্য পরিষেবায় নজির, জেলার সেরা বাউরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র - The News Lion

স্বাস্থ্য পরিষেবায় নজির, জেলার সেরা বাউরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র

 


দি নিউজ লায়নঃ-    সকলের দলবদ্ধভাবে কাজ করার ফল মিলল হাতেনতে। চিকিৎসা ব্যবস্থায় ভালো কাজের স্বীকৃতি স্বরূপ পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্যবিভাগের বিচারে হাওড়া জেলার সেরা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র নির্বাচিত হল বাউরিয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র। সূত্রের খবর জেলার মধ্যে প্রথম স্থান অধিকার করায় এই স্বাস্থ্য কেন্দ্র ২ লক্ষ টাকা আর্থিক পুরস্কার পাবে।


উলুবেড়িয়া পৌরসভা এলাকায় বাউরিয়া পৌর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রটি দীর্ঘদিন ধরেই এলাকার মানুষকে স্বাস্থ্যপরিসেবা দিয়ে আসছে। প্রতিদিন ২০০/২৫০ দিতে ছুটে আসে এই প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। মূলত পুরসভার ১ থেকে ১২ নম্বর ওয়ার্ডের কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে এই চিকিৎসা কেন্দ্রের উপর নির্ভরশীল।সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবার পাশাপাশি শিশুদের টিকা করন মা ও শিশুদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি গুরুত্বসহকারে দেখা হয়। স্বাস্থ্য পরিষেবার পাশাপাশি এই কেন্দ্রে রয়েছে ডায়াবেটিক ও হাইপারটেনশান ক্লিনিক।প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের সাফল্য সম্পর্কে স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ডাক্তার সঈফুল শেখ জানান সকলের সম্মিলিত প্রচেষ্টার ফলেই এই সাফল্য।তাদের এই সাফল্যের জন্য তিনি পুরসভার প্রশাসক অভয় দাস ও ভাইস-চেয়ারম্যান আব্বাস উদ্দিন খান সহ স্বাস্থ্য বিভাগের আধিকারিকদের ধন্যবাদ জানান।


অন্যদিকে বিষয়টি নিয়ে উলুবেড়িয়া পুরসভার প্রসাশক অভয় দাস জানান আমরা স্বাস্থ্য বিষয়টিকে প্রাধান্য দিই বলে এই সাফল্য। তিনি জানান আমাদের পরের লক্ষ্য রাজ্যে প্রথম স্থান অধিকার করা। প্রসঙ্গত ফুলেশ্বর ১১ ফটকে অবস্থিত প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র দ্বিতীয় স্থান অর্জন করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.