অযোগ্যের লোভ বনাম ধারাবাহিকতা, কাজ ও উন্নয়নের লড়াই হচ্ছে - The News Lion

অযোগ্যের লোভ বনাম ধারাবাহিকতা, কাজ ও উন্নয়নের লড়াই হচ্ছে



দি নিউজ লায়নঃ   অযোগ্যের লোভ বনাম ধারাবাহিকতা, কাজ ও উন্নয়নের লড়াই হচ্ছে। বর্ধমানের কুড়মুনে বর্ধমান এক তৃনমূল যুব কংগ্রেসের ডাকে সভায় এসে বললেন রাজ্যের মন্ত্রী ও নাট্য ব্যাক্তিত্ব ব্রাত্য বসু। এদিন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, খুন, মাথা লক্ষ্য করে গুলি করা, গাড়ি দিয়ে পিষে দেওয়া বিজেপির রাজনীতির সঙ্গে জড়িয়ে আছে। আমাদের মন্ত্রী স্বপন দেবনাথকে মাফিয়ে বললে বলবো মা ওদের (বিজেপি) চৈতন্য দাও। 


দলত্যাগীদের নিয়ে প্রশ্নের উত্তরে ব্রাত্য বসু বলেন, শুনলাম, ডিসেম্বরে নাকি পাটিটা (তৃণমূল কংগ্রেস) উঠে যাবে। ১০০ জন নাকি চলে যাবে। গেছে তো ৫-৭ জন। তাও হিসাব করে দেখুন যারা গেছে তারা লোকসভায় নিজের বিধানসভায় হেরেছে। সেই জন্য গেছে। কী জন্যে গেছে সবাই জানে। অযোগ্যের লোভ ও উচ্চ আশায় গেছে। অযোগ্যের লোভ বনাম ধারাবাহিকতা, কাজ ও উন্নয়নের লড়াই হচ্ছে। মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। বর্ধমানের মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে। বিজেপিকে আক্রমণ করে এদিন ব্রাত্য বসু বলেন, আসলে বিজেপি না বোঝে সিনেমা, না বোঝে নাটক, না বোঝে সাহিত্য।


 কথায় কথায় নাটক করছে একদিন আসুক ফয়সালা হোক। এদিন তিনি জনসভায় বক্তব্য রাখতে গিয়ে বিজেপিকে নারী বিরোধী দল বলে আখ্যা দেন। উত্তরপ্রদেশের উদাহরণ টেনে তিনি বলেন, মা, বোনেরা জানেন, বাংলায় বিজেপি ক্ষমতায় এলে বাড়ি থেকে বেরুনো মুশকিল হয়ে যাবে। আর বাংলায় ১০ বছরে মহিলারা অর্থনৈতিক স্বাধীনতা পেয়েছেন। মহিলা স্বনির্ভর হয়েছেন। এদিন এছাড়া উপস্থিত ছিলেন রাজ্যে অপর এক মন্ত্রী স্বপন দেবনাথ , জেলাপরিষদের সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.