পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি বিধানসভা এলাকার দলীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন সুব্রত বক্সী - The News Lion

পশ্চিম মেদিনীপুর জেলার তিনটি বিধানসভা এলাকার দলীয় নেতাদের নিয়ে বৈঠক করলেন সুব্রত বক্সী

 


দি নিউজ লায়নঃ    রবিবার মেদিনীপুর শহরের ফেডারেশন হলে পশ্চিম মেদিনীপুর জেলার শালবনী, ডেবরা ও কেশিয়াড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব নিয়ে পৃথকভাবে বৈঠক করেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। ওই বৈঠকে উপস্থিত ছিলেন দলের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির চেয়ারম্যান বিধায়ক দিনেন রায় ও জেলা সভাপতি অজিত মাইতি, তৃণমূল কংগ্রেসের নেতা গোপাল  সাহা,বিধায়ক শ্রীকান্ত মাহাতো সহ আরো অনেকে ।ওই বৈঠকে ওই তিনটি বিধানসভা এলাকার দলীয় নেতাদের একসঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করার নির্দেশ দেন দলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী। 


 তিনি দলীয় নেতৃত্ব দের দলের কর্মসূচি প্রতিটি এলাকায় পালন করতে নির্দেশ দেন। সেই কর্মসূচিগুলিতে দলের সমস্ত নেতৃত্বকে শামিল হওয়ার নির্দেশ ও দেন। তিনি আরো বলেন যে বর্তমান পরিস্থিতিতে কারো যদি কোন কিছু বলার থাকে তাহলে দলের কাছে তারা বলতে পারেন। দল তাদের সমস্ত দাবিগুলি সহানুভূতি মধ্য দিয়ে বিবেচনা করে দেখবে। দলের সম্পদ হল কর্মীরা। তাই দলের কর্মীদের নিয়ে নেতৃত্বদের ঐক্যবদ্ধভাবে কাজ করার তিনি নির্দেশ দেন। সেই সঙ্গে তিনি ওই তিনটি বিধানসভা এলাকার প্রতিটি নেতৃত্বের সাথে আলাদা আলাদা ভাবে কথা বলেন কোথায় কি সমস্যা রয়েছে তাও তিনি তাদের কাছ থেকে বিস্তারিত ভাবে জানতে চান।


 ওই তিনটি বিধানসভা এলাকার তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব রাজ্য সভাপতি কে তাদের এলাকা সম্পর্কে বিস্তারিতভাবে জানান । তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী বলেন দলের সাংগঠনিক বিষয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে আলোচনা করা হয়েছে। আগামী দিনে কিভাবে দলের কর্মসূচি ওই  এলাকাগুলিতে পালন করা হবে তার রূপরেখা এদিন তিনি তৈরি করে দেন। তবে ওই তিনটি এলাকার কোন নেতৃত্ব এদিন মুখ খুলতে চাননি। তৃণমূলের জেলা সভাপতি অজিত মাইতি বলেন এটা দলের সাংগঠনিক ব্যাপার তাই দলীয় কর্মী ও নেতৃত্ব নেতৃত্ব দের নিয়ে এই বৈঠকের আয়োজন করা হয়েছিল।ওই বৈঠকে উপস্থিত সকলেই হাতে হাত মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন।সবাই বিজেপির মোকাবিলা করার জন্য ঐক্য বদ্ধ ভাবে কাজ করবেন বলে তৃনমূলের জেলা সভাপতি অজিত মাইতি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.