যেখানে যেমন মশলার দরকার তেমন মশলাই দেবো, অশান্তি করলে পাল্টা খেল, মদন - The News Lion

যেখানে যেমন মশলার দরকার তেমন মশলাই দেবো, অশান্তি করলে পাল্টা খেল, মদন

 


দি নিউজ লায়নঃ   যেখানে যেমন মশলা লাগবে তেমন মশলাই দেব আপনারা রান্নাটা ভালো করবেন। কেউ অশান্তি করতে হলে পাল্টা খেলা দেখাবেন- হাবড়ার জনসভা থেকে বিজেপিকে হুঁশিয়ারি মদনের। তিনি বলেন ভোটের সময় বিজেপি বাইরে থেকে ভাড়া করা প্লেয়ার  এনে খেলা দেখাতে চাইবে ভোট লুট করতে চাইবে। যদি তেমন হয় তাহলে মসলা যা লাগে তিনি দেবেন কিন্তু ভোট লুট আটকাতে হবে বিজেপিকে মাথা তুলতে দেওয়া যাবে না। মদন মিত্র চ্যালেঞ্জ জানিয়ে বলেন,  হাবড়ায় আমরা জিততে না পারলে আমি মদন মিত্র রাজনীতি  ছেড়ে দেবো। দলত্যাগীদের তিনি এদিন ফের তীব্র আক্রমণ করেন।


 তিনি বলেন,  রাজীব বিজেপিত যাওয়ার পর  ডোমজুড়ের ৯৮ শতাংশ মানুষ মানসিকভাবে তৈরি হয়ে গিয়েছেন। তারা রাজীবের বিরুদ্ধে রাস্তায় নামবেন। বিজেপির মিটিং মিছিল দেখে লাভ নেই। ভাগ্যিস মমতা  এখনও  ব্রিগেডের সভা ডাকেননি। তাহলে বিজেপির মিটিং মিছিল লজ্জা পেয়ে যাবে।  এদিনের সভায় উপস্থিত থেকে হাবড়ার বিধায়ক তথা রাজ্যের খাদ্য ও সরবরাহ মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন,  সারা বাংলা জুড়ে এখন নব্য বিজেপি ও আদি বিজেপির মধ্যে লড়াই শুরু হয়ে গেছে। আগামী বিধানসভা নির্বাচনে টিকিট বিতরনকে কেন্দ্র করে সেই লড়াই আরও তীব্র হয়ে যাবে। আমাদের থেকে যে সব  উচ্ছিষ্ঠ পচা মালগুলো এতদিন দলে থেকে দুধ ,ক্ষীর খেয়ে বিজেপিকে  যোগ দিয়েছেন তারাই এখন আসল বিজেপিকে গ্রাস করেছে। 


তারাই দায়িত্ব নিয়ে আদি বিজেপিকে ঘরে তুলে দেবে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কাউন্টার করতে গেলে পাঁচটা নরেন্দ্র মোদী ও চারটে অমিত শাহ দরকার। তাও পারবে কিনা সন্দেহ। মমতা  আবার ও বেশী আসন নিয়ে মুখ্যমন্ত্রী হচ্ছেন এবিষয়ে কোন সন্দেহ নেই।"এদিন সাংসদ সৌগত রায় বলেন, রাজীব বন্দ্যোপাধ্যায় বিশ্বাসঘাতক। প্রবীর ঘোষালের নাম মানুষ ভুলে যাবেন। এরা মানুষের জন্য কিহুই করেননি। এরা যখন মমতার মন্ত্রীসভায় ছিলেন তখন মমতার পায়ে হাত দিয়ে প্রনাম করতেন।এখন দল ছেড়ে গলায় একটু আওয়াজ বেরিয়েছে। আমরা খন ও বলিনি অভিষেক বন্দ্যীওপাধ্যায় বান্নগ্লার মুখ্যমন্ত্রী হবে। কিন্ত বিজেপি অভিষেকের নামে নানা কুতসা করছে। অভিষেককে তোলাবাজ বলছে। কিন্ত ওরা একটাও প্রমাণ দিতে পারেনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.