কেন্দ্রের কাছে পাহাড়ের 11 জনজাতিকে 'আদিবাসী' স্বীকৃতি এবং পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানালো বিনয় তামাং শিবির
দি নিউজ লায়নঃ কেন্দ্রের কাছে পাহাড়ের 11 জনজাতিকে 'আদিবাসী' স্বীকৃতি এবং পাহাড় সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানালো গোর্খা জনমুক্তি মোর্চার বিনয় তামাং শিবির। মোর্চা মুখপাত্র কেশব রাজ পোখরেল শুক্রবার বলেন, কেন্দ্রের কাছে দাবি জানানো হচ্ছে পাহাড়ের জনজাতিদের আদিবাসী স্বীকৃতি এবং তার সমস্যার স্থায়ী রাজনৈতিক সমাধান চলতি বাজেট অধিবেশনেই করতে হবে।
যদি তা করা না হয় তাহলে যারা পাহাড়ে বিজেপিকে জিতিয়েছিল তাদের জবাবদিহি করতে হবে এবং পাহাড়ের বিজেপি সাংসদকে পদত্যাগ করতে হবে। তিনি বলেন দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ এই দুটি দাবি জানিয়ে এলেও কেন্দ্রীয় সরকার এ ব্যাপারে কোন উদ্যোগ করেনি।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রসচিব এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে দেখা করে তাদের সঙ্গে কথা বলার পর ও সমস্যার সমাধান হয়নি । তাই চলতি বাজেট অধিবেশনে যদি মোদি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তবে যারা এখনো পাহাড়ে বিজেপির জোট সঙ্গী হয়ে রয়েছেন তাদের ছেড়ে বেরিয়ে আসতে হবে এবং বিজেপি সাংসদ কেউ পদত্যাগ করতে হবে মিথ্যে বলার জন্য।

Post a Comment