লাল টুকটুকে নয় কালো টম্যাটোই এবারে তাঁক লাগাবে শিলিগুড়ির পুষ্প মেলায়
দি নিউজ লায়নঃ লাল টুকটুকে নয় কালো টম্যাটোই এবারে তাঁক লাগাবে শিলিগুড়ির পুষ্প মেলায়। শহরবাসীকে ওয়াল গার্ডেনিং এর পাঠ দেবেন দিল্লি উত্তরপ্রদেশ কলকাতার নার্সারি বিশিষ্টজনেরা। উত্তরবঙ্গের মাটিতেই কালো টম্যাটো সহ মিষ্টি কমলালেবু, ২৫০০০হাজার চন্দ্রমল্লিকা এমন হরেক ফলনের চমক নিয়ে হাজির হচ্ছেন উত্তরের চাষিরা।
আগামী ৪ঠা ফেব্রুয়ারি থেকে ৮ই ফেব্রুয়ারি পর্যন্ত কাঞ্চনঝঙ্গা স্টেডিয়ামে আয়োজিত হতে চলেছে ফুল মেলা ও পুষ্প প্রর্দশনি। শিলিগুড়িতে হর্টিকালচার সোসাইটি আয়োজিত ফুলমেলার এবারে ৩৭'তম বর্ষ। শুক্রবার সাংবাদিক বৈঠক করে একথা জানান হর্টি কালচার সোসাইটির তরফে নান্টু পাল। তিনি বলেন উত্তর পূর্বাঞ্চলের মধ্যে জনপ্রিয় ফুলমেলা এটি। উত্তরবঙ্গের মোট ৪০০পট চাষিরা আসবেন তাদের উল্লেখযোগ্য ফলন নিয়ে।
পাশাপাশি দিল্লি উত্তরপ্রদেশে আধুনিক ফ্ল্যাট কেন্দ্রীক জীবনে ঘরের ভেতরে সোঁদার্যায়নের জন্য গাছ লাগিয়ে আস্ত একটা বাগান গড়ার হরেক পদ্ধতি বতলে দেবেন তারা। মেলা কমিটির সম্পাদক প্রশান্ত সেন জানান ২৫০০০পট আসছে, ৪০০ পট চাষিরা আসছেন ৮৯ রকমের বিভিন্ন প্রজাতির ফলন নিয়ে।পাহাড়ের পাশাপাশি আলিপুর, মালদা, ডুয়ার্স থেকে আসছেন চাষিরা। উদ্বোধনে আমন্ত্রণ জানানো হয়েছে মন্ত্রী গৌতম দেবকে। এছাড়াও থাকবেন এসজেডিয়ে চেয়ারম্যান বিজয় চন্দ্র বর্মন, উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ।

Post a Comment