সিঁদ কেটে ঘরে ঢুকে মহিলাকে খুন চাঞ্চল্য কোচবিহারে
দি নিউজ লায়নঃ 70 বছরের এক মহিলার মৃতদেহ উদ্ধার হলো ঘরের বিছানায়। তদন্ত করতে এসে চাঞ্চল্যকর দৃশ্য চোখে পড়ল পুলিশের। ঘরের পেছনে কাটা রয়েছে একটি সিঁদ। তা দিয়ে অনায়াসে একজন মানুষ ঘরে প্রবেশ করতে পারে। ভেতরের জিনিসপত্র ছড়ানো-ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। অনুমান চুরি করতে এসে ধরা পড়ে যাওয়ার ভয়ে মহিলাকে খুন করেছে চোর। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ।
চাঞ্চল্যকর এ ঘটনাটি ঘটেছে কোচবিহার তুফানগঞ্জ মহকুমার বারোকোদালি 2 নং গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সাউর খাতা এলাকায়। মৃতের নাম দেল্লো বর্মন, (70) দীর্ঘদিন থেকেই তিনি অসুস্থ, ছিলেন।চিকিৎসার জন্য প্রায় সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তিনি। বসতবাড়িটি ও বিক্রি করার পরিকল্পনা ছিল তার। একটি পালিত মেয়ে আছে, মেয়ে বিয়ে দেয়, বাড়ির পাশেই। বাড়িতে একাই ছিলো। বৃহস্পতিবার সন্ধ্যায় গ্রাম বাসীদের সাথে কথা বলেন এবং তার পর শুক্রবার সকাল থেকে তাকে আর দেখা যায়নি।বিকেলে গ্রামের দুইটি ছেলে তার বাড়িতে খোঁজ করতে গেলে ঘরের দরজা খোলা অবস্থায় পাওয়া যায়।
গ্রামবাসীরা দিয়ে মহিলাকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করে। পুলিশ গিয়ে মহিলাকে মৃত বলে জানান। তবে কিভাবে বৃদ্ধার মৃত্যু হল তা নিয়ে কোনো সংশয় রয়েছে। ঘটনার তদন্তে নেমেছে বকসিরহাট থানার পুলিশ। দেহ ময়না তদন্তে পাঠানো হয়েছে। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা গ্রামে। এই গ্রামে আগে কখনো চুরি হয়নি বলে গ্রামবাসীদের বক্তব্য। খুন তো দূরস্থান। এই ঘটনা রীতিমতো ভয় ধরিয়ে দিয়েছে গ্রামের বাসিন্দাদের মধ্যে।ঘটনায় এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি বলে পুলিশ সূত্রে জানানো হয়েছে। তবে এইভাবে সিদ কেটে বেশ কিছুদিন থেকেই দিনহাটা সিতাই এলাকায় চুরি হচ্ছে। কোচবিহার কোতোয়ালি থানারআও তাতেও এইভাবে চুরি করার চেষ্টা করা হয়েছিল বলে জানা গেছে। তাই এই ঘটনা নির্দিষ্ট কোন গ্রুপের কাজ কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
Post a Comment