দেশ বাঁচাতে দরকার বাংলায় মমতার সরকার, শ্রীকান্ত মাহাতো - The News Lion

দেশ বাঁচাতে দরকার বাংলায় মমতার সরকার, শ্রীকান্ত মাহাতো

 


দি নিউজ লায়নঃ    কেন্দ্রীয় সরকারের কৃষক বিরোধী কৃষি আইন বাতিলের দাবিতে বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ব্লকের সারিয়া অঞ্চলের গোবিন্দপুর থেকে আসুই চক পর্যন্ত মিছিল করে তৃণমূল কংগ্রেস। মিছিলের শেষে আসুই চকে এক সভার আয়োজন করা হয় ।ওই সভায় বক্তব্য রাখেন তৃণমূলের ঝাড়গ্রাম জেলার সভাপতি বিধায়ক দুলাল মুর্মু,শালবনির  বিধায়ক শ্রীকান্ত মাহাতো, তৃণমূলের ঝাড়গ্রাম জেলার পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী, পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূলের শ্রমিক সভাপতি নির্মল ঘোষ, ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক,  ও গোপীবল্লভপুর এক ব্লকের তৃণমূল সভাপতি হেমন্ত ঘোষ সহ আরো অনেকে। 




ওই মিছিলে তিন হাজারেরও বেশি মানুষ শামিল হয়েছিলেন ।সভায় শালবনির বিধায়ক শ্রীকান্ত মাহাতো তার ভাষণে বলেন দেশ বাঁচাতে দরকার বাংলায় মমতার সরকার।গরিব খেটে খাওয়া মানুষের দরকার মমতার সরকার। কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার দেশটাকে বিক্রি করে দেওয়ার চক্রান্ত শুরু করেছে। কেন্দ্র সরকার রাষ্ট্রায়াত্ত লাভজনক সংস্থাগুলিকেও বিক্রি করে দিচ্ছে এর বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে এক হতে হবে। তিনি তাঁর ভাষণে বলেন কেন্দ্র সরকার কৃষক বিরোধী কৃষি বিল পাস করেছে। সেই কৃষক বিরোধী  কৃষিবিল পাস হওয়ার ফলে কৃষকদের সর্বস্বান্ত হতে হবে। সেই জন্য হাজার হাজার কৃষক দিল্লির বুকে আন্দোলনে শামিল হয়েছেন। তৃণমূল কংগ্রেস কৃষকদের আন্দোলনকে সমর্থন করেছে। 


তাই ওই সভা থেকে কৃষক বিরোধী কৃষি বিল প্রত্যাহার করার তিনি দাবি জানান।সেই সঙ্গে কৃষি বিল প্রত্যাহারের দাবিতে আগামী দিনেও তৃণমূলের আন্দোলন অব্যাহত থাকবে বলে তিনি তাঁর ভাষণে বলেন। তৃণমূলের জেলা সভাপতি বিধায়ক দুলাল মুর্মু বলেন মিথ্যাবাদী দল বিজেপি। তাই মানুষকে মিথ্যা কথা বলে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে ।এর বিরুদ্ধে জঙ্গলমহলের মানুষ বিজেপিকে উপযুক্ত জবাব দেবে। তিনি শুভেন্দু অধিকারীর নাম না করে বলেন বিজেপির নতুন নেতা যিনি তৃণমূলের খেয়ে বড় হয়েছেন তিনি এখন তৃণমূলকে দোষারোপ করে বিজেপিতে গিয়ে হিরো হওয়ার চেষ্টা করছেন ।উনি বিজেপিতে গিয়েছেন হিরো হওয়ার জন্য, কিন্তু উনি হিরোর বদলে জিরো হয়ে যাবেন। 


ঝাড়গ্রাম জেলার তৃনমূলের পর্যবেক্ষক দেবাশীষ চৌধুরী বলেন বাংলার মানুষ কোনোদিনই মীরজাফর বেইমানদের ক্ষমা করেনা ।তাই জঙ্গলমহলের শান্তিপ্রিয় মানুষ বেইমান শুভেন্দু অধিকারীকে কোনদিন ক্ষমা করবে না। তিনি তৃণমূলে থাকাকালীন যে সম্মান পেয়েছিলেন বিজেপিতে গিয়ে তিনি সেই সম্মান পাননি।কিন্তু বিজেপি নেতাদের কাছে পৌছানোর জন্য তিনি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করছে। বাংলার মানুষ এর যোগ্য জবাব দেবেন ।শ্রমিক নেতা নির্মল ঘোষ বলেন তৃণমূল কংগ্রেস শ্রমিকদের পাশে রয়েছে কৃষকদের পাশে রয়েছে। তাই এই কৃষিবিল প্রত্যাহারের দাবিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বাংলার আন্দোলন চলছে। আগামী দিনে ও আন্দোলন চলবে। তিনি সর্বস্তরের মানুষকে কৃষিবিল প্রত্যাহারের দাবিতে আন্দোলনে শামিল হওয়ার আহ্বান জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.