বাসন্তীতে ফেক ডেট সার্টিফিকেট উদ্ধার
দি নিউজ লায়নঃ বুধবার দুপুরে উদ্ধার হল ফেক ডেট সার্টিফিকেট।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার উত্তর সোনাখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত ডিসেম্বর মাসের শেষের দিকে কৃষক বন্ধু প্রকল্পে একটি পরিবারের মহিলা প্রকল্পের সুযোগ সুবিধা পাওয়ার জন্য কাগজপত্র নিয়ে আসে বাসন্তী বিডিও অফিসে।সেখানে কাগজপত্র গুলি দেখার সময় পরিবারের একজনের ডেট সার্টিফিকেট দেখলে সন্দেহ হয় বাসন্তী বিডিও সৌগত সাহার।তিনি এ বিষয়ে বাসন্তী থানায় একটি অভিযোগ দায়ের করে।
পুলিশ অভিযোগ পেয়ে তদন্তে এই ঘটনায় উত্তর সোনাখালির বাসিন্দা মিজানুর খান কে গ্রেফতার করে।ডেট সার্টিফিকেট টি ক্যানিং মহকুমা হাসপাতালে পাঠানো।সেখানে ডেট সার্টিফিকেট টি পরীক্ষা নিরীক্ষা করার পর চাঞ্চল্যকর তথ্য উঠে আসে।দেখা যায় ডেট সার্টিফিকেট টি সম্পূর্ণ ভাবে ফেক।প্রকৃত ডেট সার্টিফিকেট যিনি মারা গিয়েছে তার নাম অরুপ রায়, পিতা জগদানন্দ রায়।বাড়ি বিষ্ণুপুরের পৈলানহাট।ডেট সার্টিফিকেটের মেমো নম্বর ডি|২০২০:১৯-০৫৪৩৭-০০০৩৫২।আর ফেক ডেট সার্টিফিকেট নাম আছে মৃত ডিছের আলি গাজী, পিতা নওসার আলি গাজী,বাড়ি কাঠালবেড়িয়া বাসন্তী।বুধবার ক্যানিং মহকুমা হাসপাতাল থেকে জানানো হয় ডেট সার্টিফিকেট টি সম্পূর্ণ ভাবে ফেক।
এদিকে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।ইতিমধ্যে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করেছে যে ভাবে ফেক ডেট সার্টিফিকেট এবং ফেক জন্ম সার্টিফিকেট একের পর এক প্রকাশ্যে চলে আসে,তাতে বিশাল বড় ধরনের একটা জালিয়াতি চক্র এই সমস্ত কাজকর্ম গুলি করছে।ফলে পুলিশ প্রশাসনের উচিত এই জাল চক্রের বিরুদ্ধে কড়া আইনী ব্যবস্থা নেওয়া।এমনকি বেশ কয়েক বছর আগে ক্যানিং মহকুমা বহু ফেক কাস্ট সার্টিফিকেট ধরা পড়ে ছিল।সেই ঘটনায় বেশ কয়েক জনকে গ্রেফতার করে ছিল পুলিশ।এবার উঠে এল ফেক ডেট সার্টিফিকেট এবং ফেক জন্ম সার্টিফিকেট।এ বিষয়ে ক্যানিং মহকুমা হাসপাতালে সুপার অপূর্ব লাল সরকার জানান বাসন্তী থানা থেকে একটি ডেট সার্টিফিকেট পাঠানো হয়ে ছিল।
ডেট সার্টিফিকেট পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা যায় ডেট সার্টিফিকেট টি সম্পূর্ণ ভাবে ফেক।এ বিষয়ে রিপোর্ট পাঠিয়ে দেওয়া হয়েছে থানায়।এমনকি বিষয়টি ঊধর্তন কতৃপক্ষ জানানো হয়েছে।তিনি আরও জানান এর আগে একটি ফেক জন্ম সার্টিফিকেট ও ধরা পড়ে।পুলিশ জানান একটি ডেট সার্টিফিকেট সন্দেহ হলে সেটি স্বাস্থ্য কেন্দ্রে পাঠানো হয়।এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করা হয়েছে।
এই জাল চক্রে কারা কারা যুক্ত আছে সে বিষয়ে পূর্ণ তদন্ত চলছে।তবে প্রাথমিক তদন্তে উঠে আসে ডেট সার্টিফিকেট টি সম্পূর্ণ ভাবে ফেক।বাসন্তী বিডিও সৌগত সাহা জানান গত ডিসেম্বর মাসের শেষর দিকে এক মহিলা কৃষক বন্ধু প্রকল্পে কাগজপত্র জমা দিতে এলে ডেট সার্টিফিকেট টি নিয়ে সন্দেহ হলে,বিষয়টি থানায় জানানো হয়।পুলিশ এই ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে।প্রাথমিক ভাবে জানা গিয়েছে ডেট সার্টিফিকেট টি সম্পূর্ণ ভাবে ফেক।

Post a Comment