তুফানগঞ্জ উদ্ধার রক পাইথন - The News Lion

তুফানগঞ্জ উদ্ধার রক পাইথন

 


দি নিউজ লায়নঃ     তুফানগঞ্জ মহকুমার দেওচড়াই গ্রাম পঞ্চায়েতে উদ্ধার পাইথন।প্রায় সাড়ে 6 ফুট লম্বা ইন্ডিয়ান রক পাইথন প্রজাতির এই সাপ উদ্ধার করে সর্প প্রেমী বাসুদেব রায় বন দপ্তরের হাতে তুলে দেয়। বন বিভাগ সূত্রে জানানো হয়েছে সাতটি পার্শ্ববর্তী রসিকবিল জঙ্গল এলাকায় সুরক্ষিত ছেড়ে দেওয়া হবে।


 এর আগেও এলাকা থেকে বহুবার পাইথন উদ্ধার হয়েছে। মূলত খাবারের খোঁজে পাইথন এলাকায় প্রবেশ করে। কয়েকদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে তারপর তাকে জঙ্গলে ছাড়া হবে আপাতত পাইথনটি সুস্থ রয়েছে বলে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.