পর্যটকদের সারা মিললেই শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে ছুটবে টয়ট্রেন - The News Lion

পর্যটকদের সারা মিললেই শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে ছুটবে টয়ট্রেন

 




দি নিউজ লায়নঃ   পর্যটকদের সারা মিললেই শিলিগুড়ি থেকে পাহাড়ের উদ্দেশ্যে ছুটবে টয়ট্রেন।শিলিগুড়ি জংশন থেকে সুকনা পর্যন্ত চলছে খেলনাগাড়ির ন্যারোগেজ লাইনের রক্ষণাবেক্ষনের কাজ। ডিএইচারের তরফে টয়ট্রেনের ট্যাক ঝাঁলিয়ে দেখা হচ্ছে। পর্যটকদের মধ্যে দার্জিলিংয়ে টয়ট্রেনের ক্ষেত্রে ব্যাপক সারা মিলেছে। 


সেক্ষেত্রে ডিএইচআরের তরফে আরও একটি ডিজেল ইঞ্জিনকে বর্ষবরণ থেকে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত পর্যটন মরশুমে চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। যা তিন শিফটে দার্জিলিং ঘুম থেকে চলছে। ডিএইচআরএর ডিরেক্টর এম নারজিনারী জানান শিলিগুড়ি থেকে খেলনাগাড়ি পাহাড়ের উদ্দেশ্যে সওয়ারি নিয়ে ছুটবে তা অনেকটাই নির্ভর করছে পর্যটকদের চাহিদার ওপর। বাকি সমস্ত সিদ্ধান্তই উত্তর-পূর্ব রেলের হেডকোয়ার্টার থেকে নেওয়া হবে।তিনি বলেন দার্জিলিঙে টয়ট্রেনের ক্ষেত্রে বড়দিনের প্রথম সপ্তাহে ঢল নামে পর্যটকদের। 


তবে বর্তমানে নিত্যদিন তিন শিফটে ১০০জন করে যাত্রীদের বুকিং থাকছে। জানুয়ারির দ্বিতীয় রবিবারে পর্যটক যাত্রী সংখ্যা ছিল ১০৬জন। যাত্রীদের থেকে চাহিদা মিললেই শিলিগুড়ি থেকে পুনরায় টয়ট্রেন চালুর জন্য উদ্যোগ নেওয়া হবে। তবে নিত্যদিন খেলনাগাড়ির ট্র্যাক রক্ষণবেক্ষনের কাজ চলছে। যাতে যেকোনো সময় পরবর্তীতে অনুমোদন মিললেও তৎক্ষণাৎ চালু করা সম্ভব হয় বলেই জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.