পিংলায় তৃণমূল নেতাদের বাড়িতে ব্যাপক বোমাবাজি
দি নিউজ লায়নঃ শনিবার মধ্যরাতে ঘটনাটি ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের মালিগ্রাম অঞ্চলের কলাপুঞ্জা এলাকায় ।তৃণমূল কংগ্রেসের পিংলা ব্লক এর সভাপতি শেখ সেক সবেরতি অভিযোগ করে বলেন বিজেপি এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে তৃণমূল নেতাদের সমাজবিরোধী আখ্যা দিয়ে খুন করবে বলে মালিগ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় প লিফলেট ছড়িয়েছে বিজেপি।
সেই সঙ্গে শনিবার রাত্রি বারোটার পর মালিগ্রাম অঞ্চলের কলাপুঞ্জা বুথে তৃণমূলের বুথ সভাপতি স্বপন মাইতির বাড়িতে ও তৃণমূল যুব কংগ্রেসের নেতা সোমনাথ মাইতির বাড়িতে ব্যাপক বোমাবাজি করে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা। তৃণমূল নেতাদের বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। ব্যাপক বোমাবাজি ফলে তাদের পরিবারের লোকেরা আতঙ্কে রয়েছেন। বিষয়টি পিংলা থানার পুলিশকে জানানো হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ একটি তাজা বোমা উদ্ধার করেছে। তৃণমূল যুব কংগ্রেসের নেতা সোমনাথ প্রামানিক বলেন বেশ কিছু বোমা শনিবার রাতে তার বাড়িতে ছুঁড়ে তাণ্ডব চালায় বিজেপির দুষ্কৃতীরা।
সেই সঙ্গে দলের বুথ সভাপতি স্বপন মাইতির বাড়িতে ও প্রচুর বোমা ছুঁড়েছে বিজেপির দুষ্কৃতীরা। অভিযোগ পাওয়ার পর পুলিশ ওই ঘটনার তদন্ত শুরু করেছে। ওই ঘটনাকে কেন্দ্র করে মালিগ্রাম অঞ্চল সহ বিভিন্ন এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সেক সবেরতি ওই ঘটনার তীব্র নিন্দা করে অভিযুক্ত বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের দ্রুত গ্রেপ্তার করার দাবি জানিয়েছেন।
তিনি বলেন বিধানসভা নির্বাচনের আগে যেভাবে তৃণমূল নেতাদের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়ছে এবং তৃনমূলের বিরুদ্ধে কুৎসা করে মানুষকে উত্তপ্ত করছে তার বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে তিনি এক হয়ে আন্দোলনে নামার আহ্বান জানান। তবে তৃনমূলের আনা অভিযোগ স্থানীয় বিজেপি নেতারা অস্বীকার করেছে।রাজনৈতিক কারণে তৃণমূল বিজেপির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছে বিজেপি নেতারা জানান।

Post a Comment