তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা বিজেপি দুষ্কৃতীদের - The News Lion

তৃণমূল কর্মী সমর্থকদের ওপর হামলা বিজেপি দুষ্কৃতীদের



দি নিউজ লায়নঃ    বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সভার পরদিনও উত্তপ্ত হয় উঠলো বর্ধমান শহর। এদিন বর্ধমান শহরের  স্বস্তিপল্লী এলাকায় তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের সমর্থক কমবেশি আহত হন। তৃণমূল কংগ্রেসের বৈকুন্ঠপুর ১ নম্বর অঞ্চলের সভাপতি আজাদ রহমানের অভিযোগ, তারা এদিন মিছিলের জন্য প্রচার করতে গেলে বিজেপি কর্মী সমর্থকরা হামলা চালায়। 


চারজন তৃণমূলকর্মী জখম হয়। পাশাপাশি তৃণমূলের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে বিজেপি কর্মী সমর্থকরা। অন্যদিকে বিজেপির অভিযোগ তাদের কর্মী বিকাশ মণ্ডলকে মারধর করা হয়। বিজেপি কর্মী তন্ময় সরখেলের অভিযোগ, নাড্ডায় সভায় যাওয়ার জন্য বিজেপি কর্মী সমর্থকদের হুমকি দেওয়া হয়।


পাশাপাশি এদিন বিকেলে তৃণমূল কংগ্রেসের মিছিলে যেতে বলা হয়। বিজেপি কর্মীরা এর প্রতিবাদ করলে স্বস্তপল্লীর বাসিন্দা বিজেপি কর্মী বিকাশ মণ্ডলকে মারধর করে তৃণমূল কর্মীরা। যদি তৃনমূল অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছে। পুলিশ গোটা ঘটনা খতিয়ে দেখছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.