৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর ৫ - The News Lion

৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় মৃত ৩, গুরুতর ৫

 


দি নিউজ লায়নঃ   ৩৪ নম্বর জাতীয় সড়কে যাত্রী বোঝাই গাড়ির সঙ্গে উল্টো দিক থেকে আসা অন্য একটি গাড়ির সঙ্গে সংঘর্ষে মৃত্যু হল ২ মহিলাসহ ৩ জনের। গুরুতর জখম আরও ৫ । ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায় জঙ্গিপুর ফারাক্কা গামী ৩৪ নম্বর জাতীয় সড়কের আহীরন ব্রিজের কাছে। ঘটনার পর থেকে অবরুদ্ধ হয়ে যায় ৩৪ নম্বর জাতীয় সড়ক। বন্ধ হয়ে যায় যান চলাচল।


 পরবর্তীতে বিশাল পুলিশবাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ সূত্রে জানা গিয়েছে দুর্ঘটনায় মৃত ব্যাক্তিরা হলেন মালেকা বেওয়া (৬৫), সুলেখা বিবি (৪০) ও কুরবান শেখ (২৫)। ঘটনায় আহত আহমেদ শেখ, মালেকা বেওয়া, কাজল শেখ, আরজু হোসেন সহ অন্যান্যরা। আহমেদ শেখ ও মালেকা বিবির বাড়ি বীরভূমে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এদিন একটি গাড়ি করে সুতির বাসিন্দা বজলে আহমেদ তাঁর স্ত্রী, ছেলে ও শাশুড়িকে নিয়ে চিকিৎসার জন্য জঙ্গিপুর মহকুমা হাসপাতালে যাচ্ছিলেন। তাঁদের গাড়িটি জাতীয় সড়কে ওঠার পর ফারাক্কার দিক থেকে আসা একটি গাড়ি তাঁদের গাড়িটিতে ধাক্কা মারে।


 গাড়িটি চালাচ্ছিলেন কুরবান। বাকিরা সবাই ওই গাড়ির যাত্রী ছিলেন। গাড়ির ধাক্কায় রাস্তায় পড়ে গিয়ে মৃত্যু হয় কুরবান শেখের। বাকিদের স্থানীয়রা উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মালেকা বেওয়া ও সুলেখা বিবিকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় বজলে আহমেদ জঙ্গিপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।সুতি থানার পুলিশ জানিয়েছে, ঘাতক গাড়িটিকে আটক করা হলেও চালক পলাতক। এই ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.