আস্তাকুঁড়েতে ফেলা দেওয়া নেতারাই এখন ভারতীয় জঞ্জাল পার্টিতে নাম লেখাচ্ছে, নির্মল মাঝি
দি নিউজ লায়নঃ আজ শ্রমিক মেলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ডাঃ নির্মল মাঝি। তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, "ওরা ( বিজেপি ) পাঁচ বছর কোনও কাজ করল না। এখন নির্বাচনের ঢাকে কাঠি পড়তেই কুহু কুহু করে বসন্তের কোকিলের মতো ছুটে এসেছে। মানুষ এদের বর্জন করবে। যারা পরিচয়টা জোগাড় করেছে তৃণমূল কংগ্রেসে থেকে, তৃণমূলে থেকে যারা
অসৎ উপায়ে উপার্জন করেছে, যারা বিভিন্নরকম অনিয়ম-অনাচার করেছে, মানুষ তাদের জঞ্জালের আস্তাকুঁড়েতে ফেলে দিত। তারাই এখন নেকলেসের মতো মণিমাণিক্য মুক্তোর মতো ভারতীয় জঞ্জাল পার্টির নেতা হয়ে গেছে।"
উল্লেখ্য, শ্রম বিভাগের উদ্যোগে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা প্রদানের লক্ষ্যে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে দু'দিনব্যাপী হাওড়া শ্রমিক মেলা। নির্মাণ, পরিবহন সহ বিভিন্ন অসংগঠিত শিল্প এবং স্বনিযুক্তি পেশায় কর্মরত শ্রমিকদের রাজ্য সরকারের নিজ অর্থে আর্থিক সহায়তা প্রদান প্রকল্পে এখান থেকেই উপভোক্তারা আর্থিক সহায়তা পাবেন।

Post a Comment