মোহনবাগানে খেলি তো, খিদিরপুরে যাবনা, প্রসূন - The News Lion

মোহনবাগানে খেলি তো, খিদিরপুরে যাবনা, প্রসূন

 


দি নিউজ লায়নঃ  "যার ইচ্ছে বিজেপিতে চলে যাক, যার ইচ্ছে বিজেপিতে জয়েন করুক। আমি মোহনবাগানে খেলি তো, খিদিরপুরে যাবনা। তৃণমূল কংগ্রেসই জিতবে। মমতা বন্দ্যোপাধ্যায়ই আগামী মে মাসে মুখ্যমন্ত্রী হবেন। কাজের নিরিখে প্রত্যেকেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রাখছেন। যারা দল থেকে চলে গেছেন তাদের জন্য মানুষ বিরক্ত হয়ে গেছেন। যে যায় যাবে। এটা গণতান্ত্রিক দেশ।


 কাউকে ধরে রাখা যাবে না। কিন্তু এই দুঃসময়ে না যাওয়াই উচিত।" বৃহস্পতিবার হাওড়ায় শ্রমিক মেলার উদ্বোধনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে একথা বলেন তৃণমূল কংগ্রেসের সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, "আমাদের দলের একজনই রথী-মহারথী। তাঁর নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আর কেউ রথী-মহারথী নেই দলে। সবাই সমান আমরা। তিনি চলে গেলেই আমাদের চিন্তা হবে।


 তিনি না গেলে আমাদের কোনও চিন্তা নেই।" মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জ প্রসঙ্গে প্রসূনবাবু বলেন, "শুভেন্দু বাচ্চা ছেলে। এই বয়সে ওর রাজনীতি ছেড়ে দেওয়া উচিত নয়। রাজনীতি চালিয়ে যাক। তবে শুভেন্দু কথায় কিছু হবে না। কিছু কিছু অন্যায় করছে বিজেপি। এতে  ওদের দলের ক্ষতি হচ্ছে।" এদিন প্রসূনবাবু বলেন, "আমি কোথায় বললাম চলে যাব ?  আমি খেলিতো মোহনবাগানে, কেন খিদিরপুরে যাব ?"



কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.