নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কে ধাক্কা মেরে ব্রিজ ভেঙে লরি পড়লো খালে - The News Lion

নিয়ন্ত্রণ হারিয়ে পথচারী কে ধাক্কা মেরে ব্রিজ ভেঙে লরি পড়লো খালে

 


দি নিউজ লায়নঃ  নিয়ন্ত্রণ হারিয়ে পথচারীকে প্রথমে ধাক্কা তারপর ব্রিজ ভেঙে খালে পড়ল বেপরোয়া লরি। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পথচারীর। গুরুতর জখম লরি চালক এবং খালাসী। শনিবার রাতে ঘটনাটি ঘটে পূর্ব মেদিনীপুরের তমলুক থানার রাধাবল্লভপুরে। স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তমলুক-মেছেদা রাজ্যসড়কের তমলুক থেকে মেছেদার দিকে যাওয়ার সময় রাধাবল্লভপুর বাসস্ট্যান্ড পেরোনোর পর নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি প্রথমে রাজ্য সড়কের ধারে এর একটি মন্দিরে ধাক্কা মারে।


 তারপর বেশ কিছুটা দূরে এক পথচারীকে পিষে দেয় পরে একটি ব্রিজের রেলিং ভেঙে সোজা গিয়ে পড়ে খালে। বিকট শব্দ পেয়ে ছুটে আসেন আশপাশের বাসিন্দারা প্রাথমিকভাবে তারাই উদ্ধার কাজ শুরু করেন। নারায়ণদাড়ির বাসিন্দা গুরুতর জখম পথচারী অশোক বেরাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ওই একই হাসপাতালে ভর্তি করা হয় লরি চালক এবং খালাসীকে। 


তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। প্রাথমিকভাবে পুলিশের অনুমান অত্যন্ত দ্রুতগতিতে চলার ফলে এই লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং পরপর ধাক্কা মারতে থাকে এবং সবশেষে খালে গিয়ে পড়ে। লরির কোন যান্ত্রিক ত্রুটির কারণে এ দুর্ঘটনা কিনা তা খতিয়ে দেখা হচ্ছে লরির মালিক এর খোঁজ করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.