ইঁটভাটার দেওয়াল ভেঙে শ্রমিক আহত 5 মৃত 2 - The News Lion

ইঁটভাটার দেওয়াল ভেঙে শ্রমিক আহত 5 মৃত 2


দি নিউজ লায়নঃ   পোড়া ইটের স্তুপ হুড়মুড়িয়ে ভেঙে মৃত্যু হলো দুই জনের আহত 5 ঘটনাটি ঘটেছে  নদীয়া জেলার শান্তিপুর থানার অন্তর্গত চাঁদরা গ্রামের সোনালী ইঁটভাটায় রবিবার দুপুরে। এমন  ভয়াবহ দুর্ঘটনা ঘটায় চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ইঁটভাটার ভাটি  পোড়া ইঁটের স্তুপ হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। ঝাড়খন্ড বিহার থেকে আগত সাঁওতালি আদিবাসীরা আজ বেশী ছিলেননা।


 ভাটি পোড়ানোর কাজ আজ বন্ধ ছিলো, সেই কারণে অনেক শ্রমিক ওখানে উপস্থিত ছিলেন  শুধু মাত্র 6 জন।তারা উপস্থিত হয়েছিলেন  ইট সরানোর কাজে। যার মধ্যে 5 জন গুরুতর আহত হন বলে জানা গিয়েছে।  ওই ভাটায় কাজ করা কয়েক জন জানান এই দুর্ঘটনায় পাঁচজনের মধ্যে তিনজন মহিলা ও দুজন পুরুষকে সাথে সাথে কৃষ্ণনগর সদর হাসপাতালে ভর্তি করা হলে দুজন পিংকি এবং মুনীলা নামে দুজন মহিলা মারা গেছে বলেই জানা গিয়েছে। বাকিরাও গুরুতর আহত অবস্থায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.