দো বাঁকির পর এবার পীরখালির জঙ্গল, ফের রয়্যাল বেঙ্গলের দেখা পেলেন পর্যটকরা - The News Lion

দো বাঁকির পর এবার পীরখালির জঙ্গল, ফের রয়্যাল বেঙ্গলের দেখা পেলেন পর্যটকরা

 


দি নিউজ লায়নঃ     সপ্তাহ ঘোরার আগেই সুন্দরবনের জঙ্গলের বাঘের দেখা পেলেন পর্যটকরা। দো-বাঁকির পর এবার পীরখালি জঙ্গল। রয়্যাল দর্শনে মুগ্ধ পর্যটকেরা। কলকাতা থেকে ১৫ জনের দল এক পর্যটক দল গোসাবার গদখালি থেকে শনিবার বোটে রওনা দেয় সুন্দরবন ভ্রমণের জন্য। সুন্দরবনের জলপথে ভ্রমনের সময় রবিবার সকালে পর্যটকরা দেখতে পায় সুন্দরবনের নদী লাগোয়া পীরখালির জঙ্গলের ধারে দক্ষিণরায় সাঁতার কেটে নদী খাড়ি পারাপার হচ্ছে।তারপর ধীর গতিতে  সুন্দরবনের গভীর জঙ্গলে ঢুকে যায়।


আর এই দৃশ্য দেখে আনন্দে মেতে উঠেন পর্যটকরা।পাশাপাশি সুন্দরবনের রাজাকে ক্যামেরা বন্দীও করে ফেললেন।করোনা তাণ্ডবের পর চলতি বছরের শুরু থেকেই সুন্দরবনে পর্যটকদের আনাগোনা বেড়ছে। পাশাপাশি আনাগোনা বেড়েছে সুন্দরবনের দক্ষিণরায়েরও। ফলে খুশি পর্যটক মহলও। কয়েকদিন আগেই দো-বাঁকি জঙ্গল এলাকায় পর্যটকদের ক্যামেরায় বন্দী হয় এক সঙ্গে তিন তিনটি দক্ষিণরায়।তার আরো কয়েকদিন আগে দেখা মেলে আরো এককি রয়্যাল বেঙ্গল টাইগার।


চলতি বছর প্রচুর পরিমান বাঘের দেখা মিলেছে ফলে সুন্দরবন ভ্রমণে আকর্ষণ বেড়েছে দেশ বিদেশের পর্যটকদের কাছে।খুশির আলো পর্যটন ব্যবসায়ী মহলেও। তারা মনে করছেন  পরপর বাঘ দেখা  যাওয়ার ঘটনায় আরো বেশি সংখ্যক পর্যটক চলতি মরসুমে সুন্দরবন ভ্রমণে আসবেন ফলে পর্যটন ব্যবসা আরও সম্প্রসারিত হবে। তাৎপর্যপূর্ণ বিষয় হলো এ দিন যে পীরখালির জঙ্গলে রয়্যাল বেঙ্গল দেখলেন পর্যটকেরা সেই পীরখালির জঙ্গলে লকডাউনের পর থেকে সবচেয়ে বেশি বাঘের হামলা হয়েছে এবং সবচেয়ে বেশী মৎস্যজীবীর মৃত্যু হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.