মুখ্যমন্ত্রীর অনুমতিতে তিনদিনের পর্যটনমেলা দার্জিলিংয়ে
দি নিউজ লায়নঃ মুখ্যমন্ত্রীর অনুমতিতে তিনদিনের পর্যটনমেলা দার্জিলিংয়ে। ৫-৭ই ফেব্রুয়ারি পর্যন্ত দার্জিলিংয়ে হিমাল্যায়ান ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্ক ও পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে মেলার আয়োজন। সোমবার পর্যটন দপ্তরে সাংবাদিক বৈঠক করেন মন্ত্রী গৌতম দেব।
তিনি বলেন শীতের এই মরশুমে একটা উৎসবের আবহ চারিদিকে। এই সময় বাংলাকে তুলে ধরার উদ্যোগ নেওয়া হয়েছে। ৫ই ফেব্রুয়ারি দার্জিলিংয়ের চৌরাস্তায় উদ্বোধন হবে এই মেলার। মেলা ঘিরে ট্যাবলো করে স্টল হবে। বিশেষভাবে উত্তরবঙ্গ সহ দক্ষিনবঙ্গের বিভিন্ন দর্শনীয় স্থান পর্যটকদের সামনে তুলে ধরা হবে। অজানা পর্যটক ডেস্টিনেশনের খোঁজ নিয়ে হাজির থাকবেন পর্যটন ব্যবসায়ীরা।

Post a Comment