কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি করা হল পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র অনির্বাণ সরকারকে
দি নিউজ লায়ন; কোচবিহার তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি করা হল পঞ্চানন বর্মা বিশ্ব বিদ্যালয়ের ছাত্র অনির্বাণ সরকারকে। গতকালই তাঁকে জেলা তৃণমূল ছাত্র পরিষদের জেলা সভাপতি হিসেবে নিয়োগপত্র দেওয়া হয়। কোচবিহার ২ নম্বর ব্লকের পুন্ডিবারির বাসিন্দা প্রথম থেকেই তৃণমূল ছাত্র পরিষদের সঙ্গে যুক্ত। এর আগে তিনি ওই জেলা সাধারণ সম্পাদক ও সহ সভাপতির পদ সামলেছেন।
সম্প্রতি গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় কোচবিহার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নরেন দত্তের। ফলে ওই পদটি ফাঁকা হয়ে যায়। তাঁর জায়গাতেই অনির্বাণ সরকারকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন দায়িত্ব পেয়ে অনির্বাণ সরকার বলেন, “সংগঠন আমাকে অনেক বড় দায়িত্ব দিয়েছে। সবাইকে সাথে নিয়ে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে কাজ করার চেষ্টা করে যাব।”

Post a Comment