বেআইনি ভাবে সরকারি সিল মোহর ব্যবহার করে বিবাহ বিচ্ছেদের জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে গ্রেফতার
দি নিউজ লায়নঃ বেআইনি ভাবে সরকারি সিল মোহর ব্যবহার করে বিবাহ বিচ্ছেদের জাল সার্টিফিকেট তৈরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে কোচবিহারের মাথাভাঙায়। অভিযুক্ত ওই ব্যাক্তির নাম ইয়াকুব আলি। গ্রেপ্তার হওয়া ওই ব্যাক্তিকে কোচবিহার আদালতের স্পেশাল কোর্টের বিচারক অতিন মালিকের এজলাসে তোলা হলে তাঁকে ২৯ জানুয়ারি পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয় বলে ওই মামলার আইনজীবী সিদ্ধার্থ সরকার জানিয়েছেন।
আদালত সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত ইয়াকুব আলি অবসরপ্রাপ্ত শিক্ষক। বেশ কয়েক বছর ধরে তার বিরুদ্ধে জাল বিবাহবিচ্ছেদের সার্টিফিকেট তৈরির অভিযোগ রয়েছে। দু'বছর আগে ওই ব্যক্তি আদালতে আগাম জামিনের জন্য আবেদন জানান কিন্তু গত বছর 10 ডিসেম্বর কোচবিহার ডিসট্রিক্ট সেশন জাজ সুকুমার রায় তাঁর আগাম জামিনের আবেদন নাকচ করে দেন। এরপরই সে গা ঢ়াকা দেয়।
শনিবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ইয়াকুবকে গ্রেপ্তার করে পুলিশ সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বিপুল পরিমাণ টাকার বিনিময় সম্পূর্ণ বেআইনিভাবে জাল সার্টিফিকেট তৈরি করে দিতেন বেশিরভাগ ক্ষেত্রে যেখানে বিবাহবিচ্ছেদের ক্ষেত্রে জটিলতা রয়েছে সেই সব ক্ষেত্রেই তিনি মোটা টাকার বিনিময়ে কাজ করতেন এই চক্রের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তা তদন্ত করে দেখছে পুলিশ।

Post a Comment