দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল
দি নিউজ লায়নঃ শিয়ালদা দক্ষিণ শাখা র সোনারপুর স্টেশনের কাছে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল ডাউন লক্ষীকান্তপুর লোকাল। রবিবার বিকেল তিনটে নাগাদ ঘটনাটি ঘটেছে বলে রেল সূত্রে খবর।
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ দক্ষিণ শাখার সোনারপুর ও সুভাষগ্রাম রেল স্টেশনের মাঝে ফেলে যাওয়া একটি ঢালাই মেশিনকে ধাক্কা মারে ডাউন লক্ষীকান্তপুর লোকাল। ওই ঘটনার জেরে প্রায় আধ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। যদিও ওই ঘটনায় কোনো হতাহতের খবর নেই। ঘটনাস্থলে আসে আর পি এফ ও জিআরপির আধিকারিকরা। কোন লেভেল ক্রসিং না থাকায় এই দুর্ঘটনা বলে স্থানীয়দদের অভিযোগ।
রেল পুলিশ ও স্থানীয় সূত্রে খবর,বিকেল সাড়ে তিনটে নাগাদ ডাউন লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনটি আসছিল ওই সময় সুভাষগ্রাম ও সোনারপুরের স্টেশনের মাঝে চন্ডীতলা বাজার সংলগ্ন রেললাইন পার করছিল একটি ঢালাই মেশিন সঙ্গে ছিল বেশ কিছু শ্রমিক। তারা ট্রেনটিকে আসতে দেখে ঢালাই মেশিন রেললাইনের ট্রাকের উপর রেখে পালিয়ে যায়। দ্রুতগতিতে আসা ট্রেনটি ঢালাই মেশিন থেকে এসে সজোরে ধাক্কা মারে প্রায় কয়েক শ মিটার দূরে ছিটকে পড়ে ঢালাই মেশিন। কিছুটা যাওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়।
ঘটনার পর রেলের টেকনিশিয়ানের একটি দল এসে ট্রেনটির ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করেন। বিকেল চারটে নাগাদ ট্রেনটি আবার লক্ষীকান্তপুর উদ্দেশ্যে রওনা দেয়। তবে ওই ঘটনায় রেললাইনের ট্রাকের ক্ষতি হয়েছে বলে রেল দফতর সূত্রে জানা গিয়েছে। ক্ষতিগ্রস্ত রেল লাইন সারাইয়ের কাজ শুরু করেছে রেলের কর্মীরা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চন্ডীতলা বাজার সংলগ্ন রেল লাইনে প্রায়শই ঘটে দুর্ঘটনা। বারবার দাবি জানানো হয়নি কোন লেভেল ক্রসিং।

Post a Comment