নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমন করলেন পূর্ণেন্দু বসু ও দোলা সেন - The News Lion

নন্দীগ্রামে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমন করলেন পূর্ণেন্দু বসু ও দোলা সেন

 


দি নিউজ লায়নঃ   নন্দীগ্রামে দাঁড়িয়ে বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে তীব্র ভাষায় আক্রমন করলেন তৃনমূলের মন্ত্রী পূর্ণেন্দু বসু ও সাংসদ দোলা সেন ।কালীচরনপুর ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বশ্যতা বিরোধী আন্দোলনের ১৪তম বর্ষের সভায় উপস্থিত ছিলেন পূর্ণেন্দু - দোলা ।এনারা ছাড়াও এই সভায় পূর্ব পাঁশকুড়ার বিধায়ক তথা নন্দীগ্রামের শহীদ জননী ফিরোজা বিবি,ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির নেতা সেক সুফিয়ান,আবু তাহের প্রমুখ।



উল্লেখ্য ২০০৭ সালের ৩ জানুয়ারী কেমিক্যাল হাবের জন্যে জমি অধিগ্রহনের নোটিশ দিয়েছিলো লক্ষন শেঠ নিয়ন্ত্রনাধীন হলদিয়া উন্নয়ন পর্ষদ।আর তার বিরুদ্ধেই আন্দোলনে নামে নন্দীগ্রাম।তারপর থেকেই এই দিবস পালন করে আসছে নন্দীগ্রাম।তবে আগের ১৩ বছর ধরে আন্দোলনে হাজির ছিলেন শুভেন্দু অধিকারী।এই বার প্রথম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির বশ্যতা বিরোধী আন্দোলনের সভায় গরহাজির থাকলেন অধুনা তৃনমূল তথা বর্তমানের বিজেপি নেতা শুভেন্দু।


এদিনের সভা থেকেই কখন নামে আবার কখনও নাম্না নিয়ে সভা থেকে শুভেন্দু অধিকারীকে আক্রমন করলেন বক্তারা।

পূর্ণেন্দু বসু বলেন নন্দীগ্রামের জমি রক্ষার আন্দোলন এলাকার বাসিন্দাদের।তাঁরাই এই আন্দোলনকে শুরু করেছেন,তাঁরাই আন্দোলনকে এগিয়ে নিয়ে যেতে প্রাণ দিয়েছেন।আর মানুষের সেই বিদ্রোহকে,মানুষের জীবন জীবিকা বাঁচানোর ইচ্ছাকে গন আন্দোলনে পরিনত করেছিলেন মমতা ব্যানার্জী।এর পরেই শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে পূর্ণেন্দু বসু বলেন অথচ আমাদের মত কিছু নেতা বলে বেড়ায় তারাই নাকি নন্দীগ্রাম আন্দোলন করেছে।একই সাথে তিনি বলেন যারা মানুষের আবেগ,ইচ্ছা,আন্দোলনকে গুরুত্ব না দিয়ে,যারা নরেন্দ্র মোদীর হাত ধরেছে তাদের আদর্শের বিচ্যুতি ঘটেছে।সেই মানুষের নন্দীগ্রামের কাছে, আন্দোলনকারীদের কাছেও মৃত্যু ঘটেছে।


শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে সুর চড়িয়েছেন দোলা সেনও।বলেন তিনি এখন অত্যাচারী শাসকের সাথে হাত মিলিছেন।২০০৭ সালের বাম সরকার আর আজকের কেন্দ্রের বিজেপি সরকারের কোন ফারাক নেই ।সেদিনেও কৃষকেরা আন্দোলনে নেমেছিলো জমি রক্ষায় ।আর এখন দিল্লীতেও একই ভাবে চাষীরা বসেছেন আন্দোলনে।পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী সম্পর্কে প্রশ্নে বলেন ছোট বিষয়ে উত্তর দিতে মন চায়না।শুভেন্দুর বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ফিরোজা বিবিও

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.