বাঘের পায়ের ছাপে আতঙ্ক মৈপীঠে
দি নিউজ লায়নঃ মাত্র 48 ঘন্টা আগে সুন্দরবনে বাঘের হামলায় মৃত্যু হয়েছে মৎস্যজীবীর। এর মধ্যেই এবার বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়ানো সুন্দরবনের মৈপীঠে। সুন্দরবনের মৈপীঠে নদীর চরে বাঘের পায়ের ছাপে আতঙ্ক ছড়াল গ্রামে। ঘটনাটি ঘটে রবিবার সকালে ৬ নম্বর বৈকুণ্ঠপুর এলাকায়। স্থানীয় বাসিন্দারা এদিন তা দেখতে পেয়ে খবর দেন বনদপ্তরে ও মৈপীঠ উপকূল থানায়। বনদপ্তরের কর্মীরা ও পুলিস ঘটনাস্থলে গিয়ে খতিয়ে দেখেন। দক্ষিণ ২৪ পরগনা বনদপ্তরের এক আধিকারিক বলেন,বাঘ আজমলমারি ৩ নম্বর জঙ্গলে চলে গিয়েছে।
আতঙ্কের কারণ নেই। তবুও পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। পাশাপাশি,গ্রামের বাসিন্দারাও রাতপাহারার ব্যবস্থা করছেন বলে জানিয়েছেন। অনেকেই বলেন,বাঘ যখন একবার ঠাকুরান নদী পেরিয়ে লোকালয়ের দিকে আসার চেষ্টা করেছে,আবারও আসতে পারে। তাই সবরকম সতর্কমূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। গ্রামের বাসিন্দারা বাজি পটকা পাঠানোর ব্যবস্থা করছেন। বাসিন্দাদের অভিযোগ, মৈপিঠ এলাকায় প্রায় বাঘের আতংক দেখা দিচ্ছে। এর আগে গুড়গুড়িয়া এলাকাতে পায়ের ছাপ দেখা গিয়েছিল। বনদপ্তরের আরো নজরদারি বাড়ানো উচিত। প্রসঙ্গত বৈকন্ঠপুর এলাকাতে এর আগেও একাধিকবার বাঘ ঢুকে পড়ার ঘটনা ঘটেছিল মাত্র কয়েক মাস আগে বৈকুন্ঠপুর থেকে বনদপ্তর খাঁচা পেতে একটি রয়ালবেঙ্গলকে বন্দী করে।
ফের একই এলাকায় বাঘের পায়ের ছাপ দেখা দেওয়ায় আতঙ্ক ছড়িয়েছে গ্রামবাসীদের দাবি বাঘ জঙ্গল পেরিয়ে ইতিমধ্যেই গ্রামে ঢুকে পড়েছে এবং গ্রামেরই কোথাও হয়তো লুকিয়ে রয়েছে ফলে বিপদের আশঙ্কা থেকেই যাচ্ছে পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে আতঙ্কে বাড়ি থেকে বের হতে চাইছেন না অনেকেই যদিও বনদপ্তর এর পক্ষ থেকে জানানো হয়েছে প্রয়োজনীয় সমস্ত রকম ব্যবস্থা নেয়া হচ্ছে বনকর্মীরা ইতিমধ্যেই যে এলাকায় বাঘের ছাপ দেখা দিয়েছে সেখানে তল্লাশি অভিযান শুরু করেছে খাঁচা পাতা হচ্ছে বাঘ ধরার জন্য দ্রুত বাঘ বন্দি করা যাবে তবে যদি ইতিমধ্যে জঙ্গলে ফিরে গিয়ে থাকে তবে আতঙ্কের কোন কারণ নেই। একদিকে সুন্দরবনের জঙ্গলে পরপর বাঘের হামলায় মৃত্যু অন্যদিকে সুন্দরবন লাগোয়া মইপিঠে বাঘের পায়ের ছাপ সব মিলিয়ে চরম আতঙ্ক মৈপীঠের গ্রামে।

Post a Comment