বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর জখম দুই - The News Lion

বেপরোয়া লরির ধাক্কায় গুরুতর জখম দুই

 


 দি নিউজ লায়নঃ   বেপরোয়া লরির ধাক্কায় দুই শ্রমিক গুরুতর জখম হওয়ার ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ালো পুরাতন মালদা থানার নারায়ণপুর এলাকায়। বুধবার দুপুরে এই ঘটনার পর নারায়নপুর শিল্পাঞ্চল এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান আশেপাশে কারখানার অসংখ্য শ্রমিকেরা। এমনকি ওই পণ্যবাহী চালককে আটকে রাখে বিক্ষোভকারী শ্রমিকেরা।


 পরে পুলিশ এসে ঘাতক লরি চালককে আটক করে নিয়ে যায়। পাশাপাশি নারায়ণপুর এলাকার ৩৪ নম্বর জাতীয় সড়ক প্রায় পৌনে এক ঘণ্টা শ্রমিক বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে থাকে। পরে পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং অবরোধ উঠে যায়।


পুলিশ সূত্রে জানা গিয়েছে , আহত দুইজনের  নাম নিশান্ত রাজবংশী (৩৫) এবং নিমাই সাহা (৩৮)। এদের বাড়ি ভাবুক এবং সাহাপুর এলাকায়। এদিন দুপুরে নারায়ণপুর শিল্পাঞ্চল এলাকার একটি ফ্যাক্টরির সামনে জাতীয় সড়ক ধরে ওই দুই শ্রমিক একজন মোটর বাইক নিয়ে অপরজন সাইকেল চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় উল্টো দিক থেকে আসা একটি পণ্য বোঝাই লরি নিয়ন্ত্রণ হারিয়ে পরপর দুই শ্রমিককে সজোরে ধাক্কা মারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.