প্রেমের বিয়েতে ১৫ লক্ষ টাকা পণ, টাকা জোগার করতে না পেরে আত্মঘাতী প্রেমিকা - The News Lion

প্রেমের বিয়েতে ১৫ লক্ষ টাকা পণ, টাকা জোগার করতে না পেরে আত্মঘাতী প্রেমিকা

 


 দি নিউজ লায়নঃ   ফেসবুকে পরিচয়। তারপর প্রেম। কিন্তু ছেলের বাড়ি থেকে বিয়েতে মত দিলেও ১৫ লক্ষ টাকা পণ চাওয়া হয় বলে অভিযোগ। আর সেই টাকা জোগার করতে পারে নি প্রেমিকার পরিবার। বিয়ে ভেঙে যাওয়ায় বিষ খেয়ে আত্মহত্যা করল দশম শ্রেণীর ছাত্রী। বুধবার সকালে চিকিৎসা চলাকালীন মালদা মেডিকেল কলেজে মৃত্যু হয়েছে ওই ছাত্রীর।  ঘটনাটি ঘটেছে হরিশ্চন্দ্রপুর থানার মারডাঙ্গী এলাকায়। 


এই ঘটনায় মৃত ছাত্রীর পরিবার অভিযুক্ত প্রেমিক দিলদার শেখ এবং তার বাবা মিনাজুর শেখের বিরুদ্ধে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত ছাত্রী সঙ্গে ফেসবুকে পরিচয় হয় এক ব‍্যক্তির। সে ভিন রাজ্যে কাজ করে। এরপর দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হতেই বিয়ের প্রস্তাব মেনে নেওয়া হয়।  কিন্তু বাধ সাদে টাকা।  


বিয়ে করার জন্য ওই ছাত্রীর পরিবারের কাছে ১৫ লক্ষ টাকা নগদ চাওয়া হয় বলে অভিযোগ। কিন্তু সেই টাকা জোগাড় করতে না পারার কারনে বিষ খেয়ে আত্মঘাতী হয়েছে দশম শ্রেণীর ওই ছাত্রী। হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, ওই ছাত্রীর অস্বাভাবিক মৃত্যুর ঘটনার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.