আত্মীয়ের বাড়িতে এসে নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু একই পরিবারের এক নাবালক সহ দুই যুবকের - The News Lion

আত্মীয়ের বাড়িতে এসে নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু একই পরিবারের এক নাবালক সহ দুই যুবকের

 


দি নিউজ লায়নঃ    আত্মীয়ের বাড়িতে এসে নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে মৃত্যু হল একই পরিবারের এক নাবালক সহ দুই যুবকের। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার বীরভূমের মহম্মদ বাজার থানার ময়ূরাক্ষী নদীর আঙ্গারগড়িয়ার বড়াম ঘাটে। ঘটনার জেরে এলাকায় শোকের ছায়া। মৃতদেহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ময়নাতদন্ত করা হবে এবং পরিবারের হাতে তুলে দেওয়া হবে।


   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃতেরা হলেন রোহন শর্মা বয়স 16 বছর, বাড়ি আঙ্গারগড়িয়া গ্রামে এবং তার দুই নিকট আত্মীয় মাসির ছেলে দুই ভাই রাহুল শর্মা(22) এবং রোহিত শর্মা(25)।  বাড়ি মল্লারপুর থানার  রসুলপুর গ্রামে। রোহনের পরিবার তাদের নিকট আত্মীয় এবং মাকে সঙ্গে নিয়ে তারা বেড়াতে এসেছিল এখানে। রোহিত  ভারতীয় সেনাবাহিনীতে চাকরি পেয়েছিল সম্প্রতি। কিছুদিনের মধ্যে কাজে যোগদান করার কথা ছিল বলে জানা গিয়েছে। নদীতে তিন ভাই মিলে স্নান করতে গিয়েছিল এদিন। দুপুরে তাদের মৃতদেহ নদীর জল থেকে উদ্ধার  হয়।


 তারা তিনজন মিলে ময়ুরাক্ষী নদীর জলে স্নান করতে গিয়েছিল। প্রাথমিকভাবে অনুমান কোন একজন নদীর জলে তলিয়ে গেলে তাকে বাঁচাতে গিয়ে বাকি দুইজন ডুবে যায়। স্থানীয় মানুষজন ও মহম্মদ বাজার থানার পুলিশ তাদেরকে উদ্ধার করে প্রথমে প্যাটেল নগর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যায় এবং চিকিৎসকরা তাদের তিনজনকে মৃত বলে ঘোষণা করে। মৃতদের নিকট আত্মীয় রাকেশ শর্মা বলেন," ওই তিনজন মিলে নদীর জলে স্নান করতে গিয়ে তলিয়ে যায় এবং পুলিশ ও স্থানীয় মানুষজন তাদেরকে উদ্ধার করে মৃত অবস্থায়"।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.