দ্বিতীয় হুগলি সেতুর উপর জুট বোঝাই লরিতে আগুন - The News Lion

দ্বিতীয় হুগলি সেতুর উপর জুট বোঝাই লরিতে আগুন

 


দি নিউজ লায়নঃ    হাওড়াগামী একটি জুট বোঝাই লরিতে আগুন। রবিবার গভীর রাতে দ্বিতীয় হুগলি সেতুর উপর ঘটনাটি ঘটে। রাত প্রায় পৌনে দুটো নাগাদ হঠাৎই দাউ দাউ করে লরিটি জ্বলতে শুরু করে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ। 


দমকলে খবর দেওয়া হয়। দমকলের দুটি গাড়ি ঘটনাস্থলে আসে। দীর্ঘ আধ ঘণ্টারও বেশি সময় চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে জানা গেছে লরিটি কলকাতা থেকে হাওড়ার দিকে যাচ্ছিল। হঠাৎই ইঞ্জিনে আগুন লাগে। আগুন দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে নিজের জীবন বাঁচান চালক। এই ঘটনায় হতাহতের খবর নেই। ঘটনার জেরে কলকাতা থেকে সেতুর হাওড়াগামী লেনে যানজটের সৃষ্টি হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.