ডাকাতির আগে বালুরঘাটে গ্রেফতার 5 বাংলাদেশি দুষ্কৃতী সহ 12
দি নিউজ লায়নঃ ডাকাতির আগেই ৫ বাংলাদেশী সহ মোট ১২ জনের ডাকাত দলকে গ্রেপ্তার করল বালুরঘাট থানার পুলিশ। গত পরশু রাতে বালুরঘাট থানার ল'কলেজ মোড় এলাকায় পুলিশ অভিযান চালিয়ে ওই ১২ জনকে একটি গাড়ি সহ গ্রেপ্তার করে। ধৃতদের কাছ থেকে বাংলাদেশ টাকা সহ ডাকাতি করার বিভিন্ন অস্ত্র উদ্ধার করে পুলিশ। এদিকে এনিয়ে মঙ্গলবার বালুরঘাটে পুলিশ অফিসে সাংবাদিক সম্মেলন করেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত।
ধৃত ৫ বাংলাদেশী মহঃ সাহাবুত হোসেন, তাহেদুল ইসলাম, হাফিজুল ইসলাম, মহঃ আনাকুল হোসেন ও আব্দুল হোসেন গত সপ্তাহের শেষের দিকে তপন সীমান্ত দিয়ে বিএসএফের নজর এড়িয়ে ভারতে অবৈধ ভাবে প্রবেশ করে। এদের সকলের বাড়ি বাংলাদেশের নওগা এলাকায়। এদিকে ভারতে প্রবেশের পর তপন এলাকার বাকি সাতজন মিলে পাঁচ বাংলাদেশী ডাকাতির ছক কষে বালুঘাট শহরের। গোপন সূত্রে খবর পেয়ে গত রবিবার গভীর রাতে তাদেরকে গ্রেপ্তার করে বালুরঘাট থানার পুলিশ।
ধৃতদের গতকাল বালুরঘাট জেলা আদালতে তোলা হলে তিন জনকে তিন দিনের পুলিশ রিমান্ডে নেয়। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেয় বিচারক। ধৃতদের বিরুদ্ধে পুরনো কোনো মামলা রয়েছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। এবিষয়ে দক্ষিণ দিনাজপুর জেলা পুলিস সুপার দেবর্ষি দত্ত বলেন, ১০ তারিখ রাতে বালুরঘাটের ল কলেজ মোড় এলাকায় জাতীয় সড়কে একটি গাড়ি আটক করে একদল ডাকাতের দল গ্রেপ্তার করেছে পুলিস। তাদের ১২ জনের মধ্যে পাঁচজন বাংলাদেশি রয়েছে। তাদের আদালতে তোলা হয়েছে। তিনজনকে পুলিস রিমান্ডে নেওয়া হয়েছে। তারা এই দেশে কোথায় কিভাবে ডাকাতির ছক কষছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে।

Post a Comment