বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের
দি নিউজ লায়নঃ বাইক দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের।মৃতের নাম বিজয় রায়, বাড়ি সোনারপুরের খুড়িগাছিতে।পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাত এগারোটা নাগাদ দুই বন্ধুকে বাইকের পিছনে বসিয়ে বাড়ি ফিরছিলেন ২৯ বছরের যুবক বিজয় রায়।প্রচন্ড ঠান্ডা ও কুয়াশার দরুন বিজয় নিয়ন্ত্রণ হারিয়ে চড়কতলার কাছে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি মিনিডোর ভ্যানের পিছনে ধাক্কা মারেন।
তিনজনেই বাইক থেকে রাস্তার ওপর ছিটকে পড়েন।তাতে বিজয়ের সবচেয়ে বেশি আঘাত হয়।আশঙ্কাজন অবস্থায় তিনজনকেই সুভাষগ্রাম গ্রামীন হাসপাতালে ভর্তি করা হলে বিজয়কে মৃত বলে ঘোষনা করেন চিকিতসকরা।এই ঘটনায় কান্নায় ভেঙে পড়েছেন ওই পরিবারের সদস্যরা।সোনারপুর থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্থ বাইক টি উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে।
প্রসঙ্গত, বিদ্যাধরপুর, ঘাসিয়ারা সহ বিভিন্ন এলাকায় রাস্তার পাশে ইমারতি দব্য পড়ে থাকায় দুর্ঘটনা ঘটেই চলেছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। তাদের অনেকেই বলেন, রাতে কোন পুলিশ টহল দেখা যায় না। এই মিনিডোর ভ্যানটি ইট নামিয়েই রাস্তায় দাড়িয়ে ছিল। এর সঙ্গে সঙ্গে মাটির গাড়ি দাপট বেড়েই চলেছে সোনারপুর থানা এলাকায়। যদিও বারুইপুর পুলিশ জেলার এক কর্তা বলেন,রাস্তায় ইমারতি দ্রব্য তুলে দেওয়ার ব্যাপারে নজর দেওয়া হবে।

Post a Comment